তার কোনো অ্যাওয়ার্ড’এর প্রয়োজন নেই, তিনি নিজেই অ্যাওয়ার্ড! এমনটাই জানালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হয়তো অনেকেই জানেন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্মফেয়ার ওটিটি’ অ্যাওয়ার্ড। যেখানে মূলত ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন সিরিজ, সিনেমা এছাড়া কলাকুশলীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
ফিল্মফেয়ারকে অনেকে ‘ব্ল্যাক লেডি’ বলে থাকেন। কারণ, সেই অ্যাওয়ার্ড মূলত কালো পোশাক পরিহিত এক মহিলা মূর্তি। সেরকমই অবতার দেখা গিয়েছে সোনাক্ষীকে। তাইতো নিজেকে অ্যাওয়ার্ড বলে দাবী করেছেন তিনি। সম্প্রতি একটি ফটোশ্যুটের বেশ কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কালো রংয়ের পোশাক। তাকে দেখতে অনেকটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’এর মতোন লাগছে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বেবি আমিই হলাম অ্যাওয়ার্ড।’ যা দেখার পর একদিকে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন আবার অনেকে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন।
শুধু তাই নয় কেউ কেউ তার সাথে সহমত পোষণ করেছেন যে তিনি সত্যিই অ্যাওয়ার্ড। উল্লেখযোগ্য, সম্প্রতি তিনি স্বামী জাহির ইকবালকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ইতালিতে। সেখানে গিয়ে ভরপুর মজা করেছেন যা বোঝা গিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই।
তবে স্বামীর সাথে কাটানো এই মুহূর্তগুলো যে তিনি অনেক প্রার্থনা করে পেয়েছেন সেটা জানাতেও ভোলেননি তিনি। একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার সমস্ত প্রার্থনার উত্তর পাচ্ছি।’ যেহেতু তাদের সম্পর্কে ধর্মীয় বিভেদ ছিল তাই জাহিরকে স্বামী হিসেবে পেতে অনেক প্রার্থনা করতে হয়েছে তাকে। সেটাই বলতে চেয়েছিলেন অভিনেত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.