গরমে গোলাপ গাছের পাতার ধার খয়েরি? কারণ ও যত্নের সঠিক উপায়

গোলাপ গাছের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে তার সতেজ পাতা ও টাটকা ফুলের উপর। কিন্তু অনেক সময় দেখা যায়, গাছের পাতার ধার বরাবর খয়েরি দাগ পড়ছে বা পাতাগুলি শুকিয়ে যাওয়ার মতো দেখাচ্ছে। এই সমস্যা অবহেলা করলে ধীরে ধীরে গাছের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে গরমের সময়ে এমন সমস্যা বেশি দেখা যায় বলে জানাচ্ছেন উদ্যানপালকেরা।

অতিরিক্ত তাপমাত্রা গোলাপ গাছের জন্য ক্ষতিকর হতে পারে। চড়া রোদে দীর্ঘ সময় থাকলে পাতার কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং পাতার ধার পুড়ে যাওয়ার মতো খয়েরি হয়ে যায়। অনেক সময় একে ‘লিফ স্কর্চ’ সমস্যাও বলা হয়। তাই প্রচণ্ড গরমের দিনে দুপুরের কড়া রোদ থেকে গাছকে কিছুটা আড়ালে রাখা প্রয়োজন। সকালে কিংবা বিকেলের নরম রোদ গোলাপ গাছের জন্য বেশি উপযোগী।

জল দেওয়ার ভুল পদ্ধতিও এই সমস্যার অন্যতম কারণ। গাছে কম জল দিলে যেমন পাতা শুকোতে শুরু করে, তেমনই অতিরিক্ত জলেও শিকড় ক্ষতিগ্রস্ত হয়। ফলে পাতায় খয়েরি দাগ দেখা দিতে পারে। তাই টবে যেন সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে, তা নিশ্চিত করতে হবে। গরমের দিনে সকালে জল দেওয়া সবচেয়ে ভাল। তবে মাটির উপরিভাগ শুকিয়ে না গেলে বারবার জল দেওয়া উচিত নয়।

গরমে গোলাপ গাছের পাতার ধার খয়েরি? কারণ ও যত্নের সঠিক উপায়
গরমে গোলাপ গাছের পাতার ধার খয়েরি? কারণ ও যত্নের সঠিক উপায়

অনেকেই বেশি ফুল পাওয়ার আশায় অতিরিক্ত সার ব্যবহার করেন। কিন্তু গরমের সময়ে গোলাপ গাছ সাধারণত বেশি সার সহ্য করতে পারে না। প্রয়োজনের তুলনায় বেশি সার দিলে মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়, যা পাতার ক্ষতি করতে পারে। এর ফলেও পাতার ধার খয়েরি হয়ে যেতে পারে। তাই পরিমিত ও সঠিক মাত্রায় সার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

গোলাপ গাছ সুস্থ রাখতে নিয়মিত পাতাগুলি পর্যবেক্ষণ করা জরুরি। সময়মতো সমস্যা চিহ্নিত করতে পারলে সহজেই গাছকে আবার সতেজ করে তোলা সম্ভব।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক