Soumitrisha: শৈশবের ট্রমা কি মানুষকে আতঙ্কের স্মৃতি দিয়ে যায় নাকি কখনো কখনো তাকে আরও শক্তিশালী মানসিক অবস্থায় নিয়ে যায়? এমনই প্রশ্ন করলেন টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha)। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন হঠাৎ এমন কথা কেন বললেন তিনি? তাহলে কি শৈশবে তিনি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন?
আসুন তাহলে বিষয়টা খোলসা করেই জানা যাক। আমরা প্রত্যেকেই জানি শৈশবে অনেকের জীবনে এমন ঘটনা ঘটে থাকে যেগুলো পড়ে গভীর প্রভাব ফেলে জীবনে। বিশেষ করে বিভিন্ন ট্রমা থেকে নানান ধরনের আতঙ্ক তৈরি হয়। সেই নিয়ে আসতে চলেছে নতুন সিনেমা ‘আতঙ্ক’।
যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সৌমিতৃষা কুন্ডু। সেই নিয়ে সোশ্যাল মিডিয়া একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে একজন সাহসী নারীরূপে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে রয়েছেন। কখনো হাসছেন আবার কখনো তাকিয়ে রয়েছেন অন্যদিকে। ছবিগুলিতে দৃঢ়তার সাথে দেখা গিয়েছে তাকে।
ক্যাপশনে লিখেছেন, ‘শৈশবের ট্রমা কি একজন মানুষকে শুধু আতঙ্কের স্মৃতি দিয়ে যায়, নাকি কখনও কখনও সেই ট্রমা তাকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যায়, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমা ঝাপসা হয়ে যায়? আর সেই অস্পষ্টতার মূল্য কি বাকিদের জীবনটা আতঙ্কে ভরিয়ে তোলে?’
অদিতি রায় পরিচালিত এই ওয়েব সিরিজ আসতে চলেছে আগামী ২৪ শে জুন। ‘হইচই টিভি’তে সেটা দেখা যাবে সাপ্তাহিক এপিসোড হিসেবে। মোট ছয়টি এপিসোড থাকবে বলে জানা গিয়েছে। মূলত একটি মিস্ট্রি-থ্রিলার হতে চলেছে এই সিরিজ।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.