Srabanti: জীবনে যতই অন্ধকার আসুক না কেন যদি আমরা মন থেকে সাহসী হই তাহলে ঠিকই আলোর উৎস দেখতে পাই! এমন বার্তাই দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সাথে যোগ করলেন বেশ কিছু লাবণ্যময়ী ছবি। দীর্ঘ সময় পর স্বমহিমায় তাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
কমবেশি সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন এই অভিনেত্রী। বিশেষ করে তার ব্যক্তিগত জীবনের জন্য নানান সময় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সকল ধাক্কা, সকল চড়াই-উতরাই পেরিয়ে বেশ ভালোই জীবনটাকে গুছিয়ে নিয়েছেন তিনি। একদিকে রয়েছে যেমন কাজ তেমনই পরিবার।
ছেলে ঝিনুক এবং অন্যান্য সদস্যদের নিয়ে তার সুখের সংসার। এছাড়াও রয়েছে বন্ধু-বান্ধবেরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দীর্ঘ সময় পর তাকে আগের মতন অবতারে দেখা গিয়েছে। পরনে রয়েছে গোলাপি রঙের শিফন শাড়ি সাথে মানানসই মেকআপ, খোলা চুল।
কখনো রাস্তায় গাড়ির সামনে দাঁড়িয়ে হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে, আবার কখনো ঘরের মধ্যেই। ছবিগুলিতে তার চোখের চাহনি নজর কেড়েছে সকলের। সেখানে যেমন একদিকে রয়েছে আত্মবিশ্বাস, অন্যদিকে উদাসীনতা। আর ক্যাপশনে লিখেছেন, ‘আলো সবসময়ই থাকে, যদি আমরা তা দেখার সাহসী হই।’
সত্যিই তাই, অনেক সময় আমরা জীবনে থাকা অন্ধকারকে দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। নতুন করে স্বপ্ন দেখার সাহস হয় না। তবে এই সাহসটুকু থাকলেই আলোর উৎস দেখা যায়। যেমনটা দেখেছেন অভিনেত্রী। একটা সময় কাজ থেকে দূরে ছিলেন তিনি। তবে বর্তমানে ফের সক্রিয় হয়েছেন কেরিয়ারে।

Sudeshna has been writing entertainment reports since 2021.