Sohini: শান্তিনিকেতনে কাটানো সুসময়ের স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। যে ছবিগুলি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই অভিনেত্রী ঠিক কতটা প্রকৃতিপ্রেমী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সময়-সুযোগ পেলেই তিনি হারিয়ে যান প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে।
আর যদি আমরা অকৃত্রিম সৌন্দর্য্যের কথা বলি তাহলে প্রথমেই নাম আসে শান্তিনিকেতনের। একদিকে যেমন সেখানে রয়েছে সোনাঝুরির বন তেমনই বাগানবিলাসের রঙের বাহার। বিশেষ করে এই বসন্তের সময়টা শান্তিনিকেতন ভ্রমণের জন্য যথাযথ।
একইসাথে রয়েছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ছুটে আসেন এই স্থানে। ব্যতিক্রমী নন সোহিনী এবং তার স্বামী শোভন। বেনারস থেকে ঘুরে আসার ঠিক পরেই তারা পাড়ি দিয়েছিলেন শান্তিনিকেতনে। এবারের দোলযাত্রা সেখানে কাটিয়েছেন তারা।
তবে সেখান থেকেই ফিরে যেতেই মন কেমন করছে অভিনেত্রীর। তাইতো সেখানকার ছবিগুলি ভাগ করে সুসময়ের স্মৃতি রোমন্থন করেছেন তিনি। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে খুবই সাধারণ সাজে শান্তিনিকেতনের এদিক-ওদিক ঘুরে বেড়িয়েছেন। কখনো স্থানীয় শিশুদের সাথে মেতে উঠেছেন আনন্দে।
আবার কখনো আপন ছন্দে হারিয়ে গিয়েছেন প্রকৃতির গভীরতায়। শুধু তাই নয় ছাদে দাঁড়িয়ে শাড়িতে লাবণ্য ছড়িয়েছেন। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন এমন স্নিগ্ধ ছবি দেখলে চোখ আটকে যায়। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে তিনি এখন চর্চায় উঠে এসেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.