টানা ২৪১ দিন মার্গী থাকবেন শনিদেব! ভাগ্য ফিরতে পারে ৩ রাশির, চাকরি-ব্যবসায় আসবে সাফল্য

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস অনুযায়ী, মানুষের কর্ম অনুসারেই তিনি শুভ বা অশুভ ফল প্রদান করেন। তাই শনির রাশি পরিবর্তন থেকে শুরু করে তাঁর বক্রী ও মার্গী দশা—প্রতিটি জ্যোতিষীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবার ২০২৬ সালের ডিসেম্বর মাসে বক্রী দশা কাটিয়ে মার্গী হতে চলেছেন শনিদেব। জ্যোতিষ গণনা অনুযায়ী, তাঁর এই অবস্থান তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। চাকরি, ব্যবসা থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রেও মিলতে পারে উন্নতির সুযোগ।

জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ১১ ডিসেম্বর ২০২৬ তারিখে শনিদেব মার্গী হবেন। এরপর ২০২৭ সালের ৯ অগস্ট পর্যন্ত তিনি সোজা পথে গোচর করবেন। অর্থাৎ টানা প্রায় ২৪১ দিন মার্গী অবস্থায় থাকবেন কর্মফলের দেবতা। তার আগে প্রায় ১৩৮ দিন বক্রী অবস্থায় থাকবেন তিনি। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনির বক্রী দশায় বিভিন্ন কাজে বাধা, বিলম্ব এবং পুরনো সমস্যার সম্মুখীন হতে হয়। অন্য দিকে, শনি মার্গী হলে আটকে থাকা কাজে অগ্রগতি এবং পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সময় বিশেষভাবে লাভবান হতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা।

মকর রাশি
মকর রাশি (Capricorn Horoscope)
শনির মার্গী দশা মকর রাশির জাতকদের জন্য বেশ অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁরা সুখবর পেতে পারেন। চাকরিতে বাড়তে পারে দায়িত্ব ও সম্মান। ব্যবসায়ীদের জন্যও সময়টি ইতিবাচক হতে পারে। বড় কোনও চুক্তি বা নতুন ব্যবসায়িক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। হঠাৎ অর্থলাভের যোগও তৈরি হতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
Libra
তুলা রাশির জাতকদের জীবনে শনির মার্গী দশায় স্বস্তি ফিরতে পারে। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক চাপ কমার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। শিল্প, সৃজনশীল কাজ এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় বিশেষ অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা কাজের সুযোগ আসতে পারে। পাশাপাশি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকেও মনোযোগ দিতে পারবেন।

বৃষ রাশি
বৃষ রাশি
শনিদেবের মার্গী দশায় ভাগ্যের সহায়তা পেতে পারেন বৃষ রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল পেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। পড়াশোনাতেও মনোযোগ বাড়বে। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পাশাপাশি আয়ের নতুন পথ খুলতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শনিদেবের আশীর্বাদ পেতে কী করবেন?
জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, শনিদেবকে সন্তুষ্ট করতে শনিবার তাঁর পুজো করা এবং শনি চালিশা পাঠ করা শুভ বলে মনে করা হয়। এ ছাড়া শিবলিঙ্গে জল অর্পণ এবং বজরংবলীর আরাধনা করলেও শনির অশুভ প্রভাব কমতে পারে বলে প্রচলিত বিশ্বাস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সিংহ রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি, ভাগ্য খুলতে পারে ৪ রাশির! কর্মজীবন থেকে দাম্পত্য, আসবে সুখবর
সিংহ রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি, ভাগ্য খুলতে পারে ৪ রাশির! কর্মজীবন থেকে দাম্পত্য, আসবে সুখবর

উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্রের এই সমস্ত ভবিষ্যদ্বাণী প্রচলিত বিশ্বাস ও গণনার উপর নির্ভরশীল। এর কোনও বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক