Srabanti: নিখুঁত না হয়ে পরিপূর্ণ হওয়ার উপদেশ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। একইসাথে ভাগ করে নিলেন তার বেশ কিছু ছবি। যেখানে কোনো রং নেই বরং রয়েছে সাদা এবং কালোর হাতছানি। ছবিগুলো দেখলে মনে হয় তিনি ফিরে গিয়েছেন পুরনো দিনে। এমনটাই মতামত অনুরাগীদের।
কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকছেন অভিনেত্রী। বিশেষ করে তাকে শাড়িতেই দেখা যাচ্ছে বেশিরভাগ সময়। তবে এবার ধরা দিলেন অন্যরকমভাবে। গাড়িতে বসেই তোলা হয়েছে তার বেশ কিছু ছবি। যেখানে নেই কোনো রং। প্রত্যেকটি ছবি সাদা-কালো।
যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি আনমনে তাকিয়ে রয়েছেন জানালার বাইরে আবার কখনো তেষ্টা মেটাচ্ছেন জল পান করে। চোখে রয়েছে মোটা ফ্রেমের চশমা। ঠিক যেন কোনো কমবয়সী কিশোরী অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বাইরের দিকে। পোস্ট করে লিখেছেন, ‘নিখুঁত হওয়ার চেষ্টা না করে পরিপূর্ণ হওয়ার চেষ্টা করো।’
আসলেই তাই। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নিখুঁত হওয়ার। তবে সেটা। কখনোই সম্ভব নয়। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু খুঁত রয়ে যায় তার বদলে যদি আমরা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করি সেটা অনেক বেশি সুখদায়ক হয় আমাদের জন্য। এই বিষয়টাই বলতে চেয়েছেন এই অভিনেত্রী।
পপোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। উল্লেখ্য, দীর্ঘ সময় পর তিনি ফিরে এসেছেন ওটিটি প্ল্যাটফর্মে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। যেখানে এক বৃদ্ধার চরিত্রের অভিনয় করবেন অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.