Srabanti Chatterjee: পঞ্চমীর সাজে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! শুরু হয়ে গিয়েছে বাঙালীর বহুপ্রতীক্ষিত উৎসব দুর্গাপুজো। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই আনন্দে মেতে উঠেছেন। এই কয়েকটা দিন নতুন জামা, খাওয়া-দাওয়া আর হৈ-হুল্লোড়। গোটা বছরের সমস্ত বিষাদ যেন ধুয়ে মুছে যায় এই সময়।
বেশ কয়েক মাস ধরে ‘দেবী চৌধুরানী’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে মিউজিক লঞ্চ সবমিলিয়ে সময়টা ব্যস্ততার মধ্যেই কেটেছে। তবে পুজো শুরু হতেই নিজের জন্য সময় বার করে নিয়েছেন তিনি। পঞ্চমীর দিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
আরও পড়ুন,
‘এক রতের জন্য শয্যাসঙ্গিনী হতে চাই’, জানুন, কোন তারকার সঙ্গে নিশিযাপনের ইচ্ছা অমীষা পটেলের?
যেখানে দেখা যায় লাল শাড়িতে অপরূপা সুন্দরী হয়ে উঠেছেন তিনি। সাথে মানানসই গয়না, খোলা চুল তাকে ভীষণই লাবণ্যময়ী করে চলেছিল। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ পঞ্চমী’। তাকে এই সাজে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। আসলে অন্যান্য পোশাক পরলেও শাড়িতেই সবথেকে সুন্দরী লাগে তাকে দেখতে।
এই বিষয়টি হয়তো নিজেও জানেন শ্রাবন্তী। তাইতো ভক্তদের কখনোই হতাশ করেন না। নিত্যদিন বিভিন্ন শাড়ি পরিহিত ছবি ভাগ করে নেন সকলের সাথে। উল্লেখযোগ্য, ২৬শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার বহু
প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতিমধ্যে সেটি আলোড়ন ফেলেছে দর্শকমহলে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই সিনেমার কাহিনীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যে কারণে বাঙালীর মনে তা আলাদা জায়গা রাখে। ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য নিজের ১০০ শতাংশ দিয়েছেন তিনি। যা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে।
আরও পড়ুন,
জুবিন গর্গের মৃত্যুতে জালে আরও বড় ‘মাছ’? তদন্তকারী সংস্থার সাহায্যে প্রকাশ্যে এলো নাম?

Sudeshna has been writing entertainment reports since 2021.