Srabanti: মুখ্যমন্ত্রীর জন্য আয়োজিত রিপাবলিক বাংলার কনক্লেভে হাজির হয়ে ফের একবার নজর কাড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti)। অনুষ্ঠানে তার পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি। ঐতিহ্যবাহী সাজে অভিনেত্রীর মিষ্টি উপস্থিতি ক্যামেরার লেন্সে ধরা পড়তেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ এবং পরিমিত গয়নায় সেজেছেন শ্রাবন্তী। গলায় ছিল নেকলেস, আর চুলের সাজেও ছিল পরিপাটি ও স্বাভাবিক ছোঁয়া। হালকা মেকআপে তার লুকটি হয়ে উঠেছিল আরও স্নিগ্ধ। অনুষ্ঠানের ব্যস্ত পরিবেশের মাঝেও ক্যামেরার সামনে তার হাসিমুখ নজর কেড়েছে।
শ্রাবন্তীর শাড়ির সাজ অবশ্য নতুন নয়। এর আগেও গোলাপি শাড়িতে তার একাধিক লুক সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে। আসলে অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই আলোচনায় থাকেন শ্রাবন্তী। কখনও আধুনিক পোশাক, আবার কখনও শাড়িতে বাঙালি সাজ বিভিন্ন অবতারে তাকে দেখতে অভ্যস্ত অনুরাগীরা।
এবার রিপাবলিক বাংলার কনক্লেভের গোলাপি শাড়ির লুকেও সেই পরিচিত সৌন্দর্য্য ও সাবলীলতার ছাপ স্পষ্ট। ফলে কনক্লেভে তার উপস্থিতি শুধু অনুষ্ঠানের আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি, তার সাজও হয়ে উঠেছে অনুরাগীদের নজর কাড়ার অন্যতম কারণ।
তিনি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য তারকারা। যে তালিকায় রয়েছেন পায়েল সরকার, বনি সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমুখ। সবমিলিয়ে এদিন যেন রিপাবলিক বাংলার সেটে চাঁদেরহাট বসে গিয়েছিল। অন্যদিকে খুব শীঘ্রই শ্রাবন্তীর নতুন সিনেমা আসতে চলেছে। যেখানে তার বিপরীতে রয়েছেন জিতু কমল।

Sudeshna has been writing entertainment reports since 2021.