Srabanti: মেরুন শাড়িতে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। দীর্ঘদিন পর তাকে স্নিগ্ধ রূপে দেখে মন কেমন করছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী। বেশিরভাগ সময় তাকে বিভিন্ন সিনেমার প্রমোশন এবং ফটোশ্যুটে দেখা যায়।
তবে বেশিরভাগ সময় তাকে ওয়েস্টার্ন পোশাকেই লক্ষ্য করা যায়। আর এবার দীর্ঘদিন পর তাকে দেখা গিয়েছে শাড়িতে। ভীষণ সাধারণ সাজে ধরা দিয়েছেন তিনি। পরনে রয়েছে মেরুন রঙের শাড়ি, হালকা মেকআপ, খোলা চুল। কখনো তিনি অন্যদিকে তাকিয়ে রয়েছেন আবার কখনো খিলখিলিয়ে উঠেছেন ক্যামেরার দিকে।
হাসলে ভীষণ সুন্দর লাগে তাকে দেখতে। যে বিষয়টি জানিয়েছেন ভক্তরা। ইতিমধ্যে কমেন্টবক্স ভরে গিয়েছে প্রশংসায়। প্রত্যেকের মুখে একটাই কথা দীর্ঘদিন পর তাকে এই সাজে দেখে ভালো লাগছে সকলের। কারণ, তিনি যতই অন্যান্য পোশাক পরুন না কেন শাড়িতেই তাকে সবথেকে বেশি সুন্দরী লাগে।
অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে সম্প্রতি তাকে দেখা গিয়েছে ‘আবার প্রলয় ২’ ওয়েব সিরিজের একটি আইটেম গানে। ‘এসেছে কলকাতার রসগোল্লা’ গানটিতে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি। ইতিমধ্যে এই গানটি বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। এছাড়াও রয়েছে আরও একটি কাজ।
‘হইচই’এ নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। যেখানে এক বৃদ্ধার চরিত্রে দেখা গিয়েছে তাকে। তবে কোনো সাধারণ মহিলা নন বরং একজন গোয়েন্দা হিসেবে তুখোড় বুদ্ধির পরিচয় দিয়েছেন। আর তার সহকারী হিসেবে সেখানে রয়েছে তার নাতনি। সবমিলিয়ে বলতে গেলে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে তার হাতে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.