Srabanti: নায়িকার ভূমিকা ছেড়ে এবার ঠাকুমার ভূমিকা পালন করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। সম্প্রতি তারই কয়েক ঝলক উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো আপনি ভাবতে পারেন হঠাৎ করে এমন কী পরিস্থিতি হলো যে নায়িকার ভূমিকায় সুযোগ পাচ্ছেন না তিনি?
তবে আসল বিষয়টি কিন্তু অন্য। সম্প্রতি একটি ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। যেখানে তার চরিত্র এক বয়স্ক মহিলার। সোশ্যাল মিডিয়ায় যে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে তার ক্যাপশনে লেখা, ‘ঠাকুমার ঝুলি খুলবে, রহস্যের গল্প বলবে, ঠাকুমা-নাতনি জুটি এবার মিসট্রি সলভ করবে!’
জানা গিয়েছে, অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজটি মার্চ মাসে মুক্তি পাবে ‘হইচই’তে। যেখানে মূলত একটি অন্য ধরনের গোয়েন্দা কাহিনী ফুটে উঠবে। শ্রাবন্তী এই সিরিজে গিরিজাবালা সান্যালের চরিত্র ফুটিয়ে তুলবেন, যিনি বিষ্ণুপুরে বসবাসকারী মধ্য ষাটের এক মহিলা। দেখতে শান্ত, সংযত হলেও তিনি গভীর পর্যবেক্ষণকারী।
তার জীবন মূলত অতিবাহিত হয় শৃঙ্খলা, মর্যাদা এবং নীরব স্থিতিস্থাপকতার মধ্য দিয়ে। খুব অল্প বয়সে বিধবা এবং একমাত্র ছেলের মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। ফলস্বরূপ বেশি কথা বলার চেয়ে তিনি গভীর পর্যবেক্ষণের অধিকারী হয়ে ওঠেন। আর তার একাকীত্বকে কম করে তার তিন বিড়াল হরি, বেলা এবং ফন্টে।
তবে তাদের জীবনে পরিবর্তন আসে যখন তার নাতনী যিনি একজন অপরাধ মনোবিজ্ঞানের ছাত্রী এবং সান্যাল পরিবারের শেষ জীবিত সদস্য তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দেওয়ার জন্য ভারতে ফিরে আসেন। তবে হঠাৎ করেই সেই বন্ধু সন্দেহজনকভাবে মারা যায়। গিরিজাবালা বুঝতে পারেন এই মৃত্যু দুর্ঘটনা নয় বরং ষড়যন্ত্র। এরপর শুরু হয় ঠাকুমা-নাতনির তদন্ত।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.