Sreemoyee-Kanchan: লাল-হলুদ শাড়িতে ঠিক যেন মা সরস্বতী! প্রথমবার বাগদেবীর আরাধনায় মেতে উঠল ছোট্ট কৃষভি। সম্প্রতি তার মা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একগুচ্ছ মিষ্টি ছবি। অনেকেই জানেন যে, কাঞ্চন মল্লিক (Kanchan) ও শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee) বাড়িতে সমস্ত দেব-দেবীর আরাধনা করা হয়।
কাঞ্চন নিজেই নিষ্ঠার সাথে পুজোর যাবতীয় দায়িত্ব পালন করেন।
সেরকমই এবারও ভক্তিভরে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন তারা। যেহেতু দু’জনেই বিনোদন জগতের মানুষ, তাই বিদ্যাদেবীর আরাধনা তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
তার ওপর এবার ছিল একমাত্র কন্যার প্রথম সরস্বতী পুজো, যা দম্পতির কাছে অত্যন্ত আনন্দের। সরস্বতী পুজোর দিন কন্যারা সাধারণত বাসন্তী শাড়িতে সেজে ওঠে। মায়েরা তাদের মনের মতো করে সাজিয়ে তোলেন। কৃষভির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি; লাল-হলুদ শাড়িতে তাকে অত্যন্ত আদুরে লাগছিল।
কখনও মায়ের কোলে, কখনও বাবার আদরে, আবার কখনও পুজোর সরঞ্জাম নিয়ে খেলায় মেতে উঠতে দেখা গেছে তাকে। সবমিলিয়ে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি কাটিয়েছেন তারা। কাঞ্চন ও শ্রীময়ীকেও এদিন মানানসই হলুদ পোশাকে দেখা গিয়েছে। ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, “আমাদের সরস্বতী পুজো”।
পোস্টটি করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং অনুরাগীরা একরত্তি কৃষভিকে ভালোবাসায় ভরিয়ে দেন। উল্লেখ্য, যে কোনো পুজোতেই শ্রীময়ী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শত ব্যস্ততার মাঝেও পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ করতে ভোলেন না তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.