Sreemoyee-Kanchan: বৈবাহিক জীবনের দ্বিতীয় বছর! এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) এবং অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan)। দেখতে দেখতে দুটি বছর পার করে ফেললেন তারা। হাসি, ঠাট্টা, আনন্দ সবমিলিয়ে ভীষণ সুখের ছিল এই কয়েকটা দিন। তাই এবার তাকে উদযাপন করে নেওয়ার পালা।
সোশ্যাল মিডিয়ায় দু’জনের বেশ কিছু ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। একইসাথে তুলে ধরলেন মনের বেশ কিছু কথা। তাদের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। এমনকি দু’জনের চরিত্র নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। তবে সেসব এখন অতীত। এক কন্যা সন্তান নিয়ে সংসার তাদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে দেখা যায় ঝলমলে পোশাকে সেজে উঠেছেন দু’জন। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাদের মুখের হাসি। দু’জনকে একসঙ্গে দেখলে বোঝা যায় তাদের সংসার দুর্দান্ত সুখের।
ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের এই ভালোবাসার সফরের আরও একটি বছর পূর্ণ হলো। শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয় বন্ধু! একসাথে হাঁটার এই সফর যেন সারাজীবন এমনই মধুর থাকে। জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সবথেকে খুশি তুমি আর কৃষভি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।’
যা দেখার পর তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুরাগীরা। প্রত্যেকে তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২রা মার্চ সামাজিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই জুটি। সেই বছরের নভেম্বর মাসে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান। আপাতত তাকে নিয়েই চলছে তাদের জীবন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.