Sreemoyee-Kanchan: আবারো সিঙ্গাপুরের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। আসলে এখনো পর্যন্ত সেখানকার ঘোর কাটিয়ে উঠতে পারেনি তিনি। কারণ সেখানে গিয়ে ভীষণ আনন্দের সাথে কয়েকটা দিন কাটিয়ে এসেছেন সপরিবারে। তারই কয়েকটি ঝলক আবারো তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে পরিবারের সকলের সাথে ডিনার করতে গিয়েছিলেন তারা। মস্ত খাবার টেবিলের সামনে বসে হাসিমুখে দেখা গিয়েছে সকলকে। কখনো কাঞ্চন ও মেয়ে কৃষভির সাথে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনো বাকি সদস্যদের সাথে। সবমিলিয়ে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল শ্রীময়ীকে।
পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেসব ছবি। সবথেকে বেশি নজর কেড়েছে তার কন্যা। কারণ, ভীষণ মিষ্টি লাগছিল তাকে দেখতে। তাইতো তাকে দেখামাত্র প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা, পুরো কাঞ্চনের জেরক্স কপি তাদের কন্যা কৃষভি।
উল্লেখ্য, সিঙ্গাপুরে শ্রীময়ীর দিদির বাড়ি। সেখানেই পরিবার নিয়ে থাকেন তারা। মাঝেমধ্যেই দিদির বাড়িতে বেড়াতে যান অভিনেত্রী। অন্যান্যবার একা গেলেও এবার স্বামী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে কয়েকটা দিন হই হই করে কাটিয়েছেন। এছাড়া সেখানে অভিনেত্রী ঋতুপর্ণার সাথেও দেখা করেছেন।
শুধু তাই নয় ঋতুপর্ণা এবং তার স্বামী সঞ্জয়ের বিবাহবার্ষিকীতেও দেখা গিয়েছে তাদের। সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সবমিলিয়ে কয়েকটা দিন ভীষণ আনন্দের সাথে পার করে এলেন সিঙ্গাপুরে। তবে বাড়ি এসেও সেখানকার স্মৃতি ভুলতে পারছেন না। তাইতো এখনো পোস্ট করে চলেছেন একাধিক ছবি।
#Sreemoyee #Kanchan #Sreemoyee

Hello, I am SB. I have been working in blogging for more than five years.