Sreemoyee-Kanchan: দেব (Dev) অভিনীত নতুন সিনেমা ‘প্রজাপতি ২’ দেখে মুগ্ধ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
যদি প্রশ্ন ওঠে কেন সিনেমাটি বিশেষ তাহলে বলতে হয় সিনেমাটিতে এক বাবা-ছেলের সম্পর্কের পাশাপাশি আরও এক সন্তান ও বাবার গভীর সম্পর্কের দৃশ্য অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একদম ভিন্নধর্মী এই গল্পের কারণেই দর্শক সিনেমাটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
অভিনেতা কাঞ্চন মল্লিক এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তাই সিনেমাটি নিয়ে শ্রীময়ীর আগ্রহ ছিল আরও বেশি।
সম্প্রতি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করার পর শ্রীময়ী বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ও তিনি তার পোস্টে অনেক কথাও লিখেছেন।
লেখেন, ”বছরের শেষে বাবা ও সন্তানের এক সুন্দর সম্পর্কের গল্প বলছে ‘প্রজাপতি ২’। গত ২৫শে ডিসেম্বর গৌরবাবুর ভাতের হোটেলের সুস্বাদু পান্তা খেয়ে আমি তো এর প্রেমে পড়ে গিয়েছি। যারা এখনও এই অভিজ্ঞতার স্বাদ নেননি, তারা দয়া করে একবার হলে গিয়ে সিনেমাটি দেখুন। কথা দিচ্ছি, আপনারাও ভালোবেসে ফেলবেন।”
উল্লেখ্য, এর আগে ‘প্রজাপতি’ সিনেমাটিও দর্শক মহলে দারুণ সমাদৃত হয়েছিল। মূলত সপরিবারে দেখার মতো সিনেমা হওয়ায় ‘প্রজাপতি ২’ নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষা ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় সফলভাবে পথচলা শুরু করেছে এই সিক্যুয়েলটি।
#Projapati #Sreemoyee #Kanchan #Dev

Hello, I am SB. I have been working in blogging for more than five years.