সপরিবারে পাহাড়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সেখান থেকে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন তারা। আর সম্প্রতি এবার পোস্ট করলেন তাদের যাত্রার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় অভিনেত্রী শ্রীময়ী।
এমনকি ইতিমধ্যে তিনি তার স্বামী কাঞ্চনকেও সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেশ ভালোরকমভাবেই শিখিয়ে দিয়েছেন। কীভাবে সোশ্যাল মিডিয়ায় সাথে ছবি, ভিডিও পোস্ট করতে হয় তা ধীরে ধীরে শিখে ফেলেছেন কাঞ্চন। তাইতো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বর্তমানে বেশ কিছু পোস্ট দেখা যায়।
কয়েকদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছেন তারা। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এই প্রথম বেড়াতে গেলেন অভিনেত্রী। সেখান থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য্য ডুবে গিয়েছেন তারা সকলে।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পাহাড়কে সামনে রেখে হেঁটে চলেছেন তারা দু’জনে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আবার কখনো অভিনেত্রীর কাঁধে হাত রেখে হেঁটে চলেছেন কাঞ্চন। ভিডিওটির ক্যাপশনে শ্রীময়ী লিখে দিয়েছেন, ‘আমাদের যাত্রা।’
অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এভাবেই জীবনের সকল চড়াই-উতরাই পাশাপাশি হেঁটে পার করবেন তারা। ভিডিওটি পোস্ট করার পর তাদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন এভাবেই যেন তারা সারাজীবন সুখে থাকেন একে অপরের সাথে। এছাড়াও বেশ কিছু প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে। সবমিলিয়ে তাদের পাহাড় ভ্রমণ জমজমাট হয়ে উঠেছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.