গত ১৫ ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে স্ত্রী ছবির সিক্যুয়েল। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। ছবিটি মুক্তি পেয়েছে বুধবার তার ২০ দিন হয়ে গিয়েছে। ২০ দিনে ছবিটি প্রায় ৫০০ কোটি টাকার ঘরে ব্যবসা করেছে। ২০ দিনে ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ছবিটির প্রথম অংশটি দারুণ জনপ্রিয় হয়েছিল।
এবার তার দ্বিতীয় অংশটিও বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে। ছবিটি মুক্তির দিন আয় করেছে ৫১.৮ কোটি টাকা। এরপর শুক্রবার ছবিটির আয় হয় ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। শনিবার সেই আয় বেড়ে হয় ৪৩ কোটি ৮৫ লক্ষ টাকা। রবিবার আয়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। ৫৫ কোটি ৯০ লক্ষ টাকা আয় করে ছবিটি।
এরপর সোমবার ছবিটি ৩৮ কোটি ১০ লক্ষ টাকা আয় করে। মঙ্গলবার ছবিটি আয় করে ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। বুধবার সেই আয় কিছুটা কমে এবং আয় হয় ১৯ কোটি টাকা। বৃহস্পতিবার ছবিটি আয় করে ১৬.৮ কোটি টাকা আয় করে। শুক্রবার সেই আয় কিছুটা কমে দাঁড়ায় ১৫ কোটি ২৮ লক্ষ টাকা। শনিবার ও রবিবার ছবিটি আয় করে ৩২ কোটি ও ৩২ কোটি ৪০ লক্ষ টাকা।
ছবিটি সোমবার ১২তম দিনে আয় করে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা। এরপর মঙ্গলবার ও বুধবার ছবিটির আয় হয় ১১ কোটি ৭৫ লক্ষ টাকা ও ৯ কোটি ৭৫ লক্ষ টাকা। অবশেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৯২.৮০ কোটি টাকা।
ছবিটি তৃতীয় বৃহস্পতিবারে বক্স অফিসে আয় করেছে ৮ কোটি ২৫ লক্ষ টাকা, শুক্রবার আয় করে ৮ কোটি ৫০ লক্ষ টাকা, য়নি ও রবিবার আয় করে ১৬ কোটি ও ২২ কোটি টাকা। সোমবার কিছুটা আয়ের পরিমাণ কমলেও ৬ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছে ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৬ কোটি টাকা।
আরও পড়ুন,
*দীর্ঘদিন পর দেশে ফিরলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.