পরনে লাল টুকটুকে শাড়ি, সিঁথিতে চওড়া করে পরা সিঁদুর, গা ভর্তি গয়না, শুভশ্রীর বরণের সাজ মুগ্ধ করল সকলকে

পরনে লাল টুকটুকে শাড়ি, গা ভর্তি গয়না। গাড়ি থেকে নেমেই এক গাল হাসি নিয়ে তিনি বললেন ঠাকুর যতক্ষণ না জলে পড়বে ততক্ষণ শুভ বিজয়া মানতে তিনি নারাজ। তিনি টলি পাড়ার সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। অবশেষে মায়ের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। একে একে সকলেই মাকে বরণ করছেন মন্ডপে মন্ডপে। প্রতি বছরের মতন এবছরেও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এলেন একেবারে রাজ-ঘরনী হয়ে সেজেগুজে।

তার কপালে টিপ, সিঁথিতে চওড়া করে লাল সিঁদুর, পরনে টুকটুকে লাল শাড়ি ও গা ভর্তি সোনার গয়না। এমন সাজে শুভশ্রীকে মোহময়ী লাগছিল। প্রতি বছর শুভশ্রীর অনুরাগীরা তাদের প্রিয় তারকার সাজ দেখার জন্য অপেক্ষা করেন। এবারও তার অন্যথা করেননি শুভশ্রী। এবারেও তার মুগ্ধ করা সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাও বরণ করা থেকে বিরত থাকেননি তিনি।

আরও পড়ুন,
জুবিনকে জোর করে নিয়ে গিয়েছিল! স্বামীর মৃত্যুতে কার দিকে আঙুল তুললেন স্ত্রী গরিমা?

এবার দুই ছেলেমেয়ে ইউভান ও ইয়ালিনি এবং স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে উমাকে বরণ করতে এলেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও ধুতি। এদিন মায়ের কাছে কী প্রার্থনা করবেন অভিনেত্রী? যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এদিন বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করতেও দেখা যায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিকে।

পুজোর ক’টা দিন তিনি চুটিয়ে মজা করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন তারা। সেই পার্টিতে হাজির ছিলেন টলি পাড়ার একাধিক তারকা। সস্ত্রীক আবীর চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, মানালি দে ও তার স্বামী। প্রতি বছর রাজ ও শুভশ্রী নিজেদের বাড়িতে পার্টির আয়োজন করেন। এবারও তার অন্যথা হয়নি।

আরও পড়ুন,
পরনে লাল টুকটুকে শাড়ি, সিঁথিতে চওড়া করে পরা সিঁদুর, গা ভর্তি গয়না, শুভশ্রীর বরণের সাজ মুগ্ধ করল সকলকে

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক