‘কোল্ডপ্লে’র কনসার্ট দেখতে মুম্বাই পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী! সেখান থেকে কনসার্টের একাধিক ঝলক ভাগ করে নিলেন সকলের সাথে। তারই একটি ভিডিওতে দেখা যায় কনসার্টে ভীষণ উপভোগ করছেন এই অভিনেত্রী।
হয়তো অনেকেই জানেন মুম্বাইতে সম্প্রতি সম্পন্ন হয়েছে এই নামকরা ব্যান্ডের কনসার্ট। সেখানেই বলিউডের নামীদামী তারকারা উপস্থিত হয়েছিলেন। তাদের মতোই সেখানে পৌঁছেছিলেন শুভশ্রী, রাজ চক্রবর্তী। হাজার হাজার মানুষের মধ্যে এই ব্যান্ডের গান ভরপুর উপভোগ করেছেন এই জুটি।
ভিডিওতে দেখা যায় যখন মঞ্চে ব্যান্ডের সদস্যরা গান গাইছেন তখন তাদের সাথে সাথেই গেয়ে চলেছেন দর্শকেরা। শুভশ্রীকেও গাইতে দেখা গিয়েছে। তিনি যে সেখানে পৌঁছে ভীষণ খুশি হয়েছিলেন তা বোঝা গিয়েছে তার উচ্ছ্বাস দেখেই।
এই ছবি ও ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। ক্যাপশনে লিখেছেন, ‘কনসার্টের সবথেকে ভালো মুহূর্তগুলির মধ্যে একটি।’ অর্থাৎ তখন তার প্রিয় গান গাইছিলেন সদস্যরা। শুভশ্রীর পাশাপাশি অন্যান্য দর্শকেরাও বেশ উপভোগ করছিলেন এই বিশেষ মুহূর্ত।
উল্লেখযোগ্য ‘কোল্ডপ্লে’র কী পরিমাণ জনপ্রিয়তা রয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ব্রিটিশ ব্যান্ড মূলত প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। যেখানে অন্যতম জনপ্রিয় সদস্য হিসেবে রয়েছেন ক্রিস মার্টিন। তবে শুধু শুভশ্রী নন সেখানে হাজির হয়েছিলেন শ্রেয়া ঘোষালও। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই ভিডিও ও ছবি আমরা দেখতে পেয়েছি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.