Subhasree-Jisshu-Prosenjit: সম্পন্ন হলো ‘অভিমান’র শুভ মহরৎ। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তেমনটাই জানালেন সিনেমার কলাকুশলীরা। আভাস মিলেছিল বহু আগেই খুব শীঘ্রই যীশু (Jisshu) সেনগুপ্তের প্রযোজনায় কাজ করতে চলেছেন শুভশ্রী (Subhasree)। সেই মতোই এগোচ্ছে সবটা।
গতকাল বেশ কিছু টুকরো টুকরো ছবির মাধ্যমে নতুন সিনেমার ইঙ্গিত দিয়েছিলেন যীশু, শুভশ্রী এবং প্রসেনজিৎ। একেকজন স্লেটে সিনেমার নামের এক একটি অক্ষর তুলে ধরেছিলেন। সাথে এও লিখেছিলেন খুব শীঘ্রই সবটা প্রকাশ্যে আসবে।
সেইমতন জানা গেল তাদের এই সিনেমার নাম ‘অভিমান’। সোশ্যাল মিডিয়ায় যে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে সমস্ত কলাকুশলীরা সাদা রঙের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। আর তাদের হাতে ধরা স্লেটে লেখা ‘অভিমান’। ছবিতে যীশু, শুভশ্রী, প্রসেনজিৎ ছাড়াও দেখা গিয়েছে কাঞ্চন মল্লিক এবং ইন্দ্রদীপ দাশগুপ্তকে।
ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনাতে এই সিনেমাটি আসতে চলেছে। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাদের নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। ছবির পাশাপাশি এই সিনেমার মোশন পোস্টারও মুক্তি পেয়েছে। যেখানে দেখা যায় একটি প্রেক্ষাগৃহের মধ্যে সাজানো সারি সারি চেয়ার।
তার ওপরে রাখা রয়েছে ফুল, গিটার এবং ব্যাগ। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, সিনেমায় যীশু একজন গায়কের ভূমিকায় অভিনয় করবেন এবং সেখানে ফুটে উঠবে ত্রিকোণ প্রেমের কাহিনী। আগামী মাস থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই সেটি মুক্তি পেতে চলেছে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.