বর্তমান সময়ে ওয়ার্ক-ফ্রম-হোম অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু জানেন কি, বাড়িতে কোন দিকে মুখ করে বসে কাজ করছেন, তা আপনার কর্মজীবন ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে? প্রাচীন ভারতীয় স্থাপত্য ও জ্যোতিষ নির্ভর শাস্ত্র Vastu Shastra অনুযায়ী, ঘরের প্রতিটি দিক ও কোণের বিশেষ তাৎপর্য রয়েছে।
বাস্তুশাস্ত্র মতে, সঠিক দিক নির্বাচন করলে শুধু কাজের অগ্রগতি নয়, মানসিক শান্তি ও মনোযোগও বৃদ্ধি পায়। বিশেষত উত্তর ও উত্তর-পূর্ব (ইশান কোণ) দিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিককে সম্পদের দেবতা কুবেরের দিক হিসেবে ধরা হয়। তাই এই দিকে মুখ করে বসে কাজ করলে কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক স্থিতি আসতে পারে বলে বিশ্বাস করা হয়।
এছাড়াও পূর্ব দিকও কাজের জন্য শুভ। পূর্ব দিক সূর্যের দিক, যা শক্তি, ইতিবাচকতা ও নতুন সূচনার প্রতীক। উত্তর দিকও সমানভাবে উপকারী, কারণ এটি সাফল্য ও সুযোগের পথ উন্মুক্ত করে।
শুধু দিক নয়, কাজের টেবিলের আকারও গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে, আয়তক্ষেত্রাকার বা বর্গাকার টেবিল ব্যবহার করা উচিত। বৃত্তাকার বা জিগজ্যাগ আকৃতির টেবিল এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলি মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করা হয়।
আরও পড়ুন :Vastu: কোনদিকে বেশি জানলা থাকলে মেলে মা লক্ষ্মীর কৃপা?
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বসার অবস্থান। কাজ করার সময় পেছনে যেন শক্ত ও স্থিতিশীল দেওয়াল থাকে। পেছনে জানালা থাকা অনুচিত, কারণ এটি স্থিতিশীলতার অভাব নির্দেশ করে। শক্ত দেয়াল নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়ায়।
সুতরাং, ওয়ার্ক-ফ্রম-হোমে সফলতা চাইলে শুধু দক্ষতাই নয়, ঘরের দিকনির্দেশ ও বসার বিন্যাসও গুরুত্বপূর্ণ হতে পারে—অন্তত বাস্তুশাস্ত্র সেই কথাই বলে।
আরও পড়ুন :Vastu Tips: ঘরে অর্থ সমৃদ্ধির জন্য টবে লাগান এই ৫ শুভ গাছ

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.