Subhasree: নটী বিনোদিনী সাজে স্নিগ্ধ শুভশ্রী, বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নজর কাড়লেন অভিনেত্রী

Subhasree: ‘​নটী বিনোদিনী’ রূপে একের পর এক সাজে চমকে দিচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রতি আবারও সেই রূপেই একাধিক ছবি পোস্ট করলেন তিনি। যা দেখে মুগ্ধ ভক্তরা। যদিও বিতর্ক তাঁর পিছু ছাড়ে না, তবে সেসব কখনোই গায়ে মাখেন না তিনি; বরং নিজের ছন্দেই জীবনযাপন করতে পছন্দ করেন।

​কিছুদিন আগেই যেমন ‘মেসি কাণ্ড’ নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল। নেটিজেনদের কটাক্ষের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলা হয়। এই নিয়ে তিনি একটি ভিডিও পোস্টও করেন। তবে সেসব তিক্ততা পেছনে ফেলে অভিনেত্রী ব্যস্ত তাঁর আগামী সিনেমার প্রচারে।

হয়তো অনেকেই জানেন ​খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘নটী বিনোদিনী’ চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। বেশ কিছুদিন ধরেই জোরকদমে চলছে প্রচার। আর প্রচারের স্বার্থে তিনি প্রায় প্রতিদিনই সেই সাবেকি সাজে ধরা দিচ্ছেন।

​প্রতিবারই তাঁর পরনে থাকছে ঐতিহ্যবাহী শাড়ি, গয়না এবং ফুলহাতা ব্লাউজ। তাঁর চোখে-মুখে ফুটে উঠছে পুরনো দিনের সেই স্নিগ্ধতা। সম্প্রতি একটি গাঢ় নীল রঙের শাড়ি ও মানানসই গয়নায় তিনি অপরূপা হয়ে উঠেছিলেন।

​ছবিগুলো পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তদের মতে, ওয়েস্টার্ন পোশাকের চেয়ে শাড়িতেই শুভশ্রীকে সবথেকে সুন্দরী লাগে। অনেকেই তাঁর আগামী সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন। সবমিলিয়ে, তাঁর এই নতুন অবতার নিমেষেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক