সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা থাকলেই হয় না, প্রয়োজন বিশ্বাস, সম্মান ও বোঝাপড়া। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক সম্পর্ক ভেঙে যায় ছোট ছোট ভুলের কারণে। বিশেষ করে কিছু আচরণ মহিলাদের মনে গভীর সন্দেহ ও অনাস্থার জন্ম দেয়, যার ফলেই সম্পর্ক পৌঁছে যায় ভাঙনের মুখে।
প্রথমত, মিথ্যে বলা। অনেক পুরুষ ছোট বিষয়েও মিথ্যা বলেন, ভাবেন এতে কিছু যাবে আসবে না। কিন্তু বারবার মিথ্যে বললে বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে যায়। একসময় সঙ্গী ভাবতে শুরু করেন—আর কী কী লুকোনো হচ্ছে?
দ্বিতীয়ত, ফোন বা মেসেজ এড়িয়ে যাওয়া। প্রেমিকার ফোন না ধরা বা বারবার মেসেজের উত্তর না দেওয়া মানেই সন্দেহের বীজ বোনা। এতে তাঁর মনে প্রশ্ন জাগে—আপনি কি কাউকে লুকোচ্ছেন?
তৃতীয়ত, অসম্মানজনক আচরণ। কথা বলার সময় রূঢ়তা, অবহেলা বা অপমান করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। সম্মান না থাকলে ভালোবাসাও টেকে না।
চতুর্থত, অতিরিক্তভাবে অন্য মেয়েদের সঙ্গে সময় কাটানো। এতে প্রেমিকার মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তিনি ভাবতে শুরু করেন, আপনি হয়তো অন্য কারও প্রতি আকৃষ্ট।
পঞ্চমত, তার কথার গুরুত্ব না দেওয়া। নিজের সমস্যা বা অনুভূতি জানাতে চাইলে তা অবহেলা করা হলে তিনি মনে করেন, তার মূল্য নেই আপনার জীবনে।
সব মিলিয়ে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সততা, সময় দেওয়া, সম্মান ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। নাহলে ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে সম্পর্ক পৌঁছে যেতে পারে শেষ প্রান্তে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.