Recipe: পোলাও বা ফ্রায়েড রাইসের সেরা সঙ্গী চিংড়ির মধুক্ষীরা, ঘরেই বানান সুস্বাদু পদ

চিংড়ি দিয়ে বাঙালি রান্নাঘরে নানা ধরনের পদ তৈরি হলেও একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে চিংড়ির মধুক্ষীরা হতে পারে দুর্দান্ত পছন্দ। নারকেলের দুধ, বাদাম, কিশমিশ ও মধুর অনন্য সংমিশ্রণে তৈরি এই পদে মেলে মিষ্টি ও মশলার ভারসাম্যপূর্ণ স্বাদ। বিশেষ দিনের মধ্যাহ্নভোজ কিংবা অতিথি আপ্যায়নে পোলাও, ফ্রায়েড রাইস বা গরম ভাতের সঙ্গে এটি সহজেই জায়গা করে নিতে পারে।

উপকরণ
*৫০০ গ্রাম চাপড়া চিংড়ি

পোলাও বা ফ্রায়েড রাইসের সেরা সঙ্গী চিংড়ির মধুক্ষীরা, ঘরেই বানান সুস্বাদু পদ
পোলাও বা ফ্রায়েড রাইসের সেরা সঙ্গী চিংড়ির মধুক্ষীরা, ঘরেই বানান সুস্বাদু পদ

*১টি নারকেল
*১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
*স্বাদমতো নুন
*১ টেবিল চামচ আদা-রসুন বাটা
*৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
*২টি এলাচ, ১ টুকরো দারচিনি ও ৩-৪টি লবঙ্গ
*৫-৬টি কাঠবাদাম
*১ টেবিল চামচ চারমগজ
*৮-১০টি কিশমিশ
*১টি টম্যাটো
*৫-৬টি কাঁচালঙ্কা
*১ টেবিল চামচ মধু
*১ চা চামচ গরম মশলা গুঁড়ো

প্রস্তুত প্রণালী
প্রথমে নারকেলের অর্ধেক অংশ থেকে দুধ বের করে আলাদা করে রাখুন। বাকি অংশ কুরিয়ে নিয়ে কাঠবাদাম, চারমগজ, কিশমিশ, কাঁচালঙ্কা ও টম্যাটোর সঙ্গে মিহি করে বেটে নিন।
চিংড়িতে নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা কষিয়ে নিন। এরপর নারকেলের তৈরি পেস্ট দিয়ে কয়েক মিনিট রান্না করুন। প্রয়োজনমতো নুন ও হলুদ দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন।
এবার নারকেলের দুধ ঢেলে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে মধু ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে ভাজা চিংড়ি যোগ করুন। ঢেকে ৫ মিনিট অল্প আঁচে রান্না করলেই তৈরি সুস্বাদু চিংড়ির মধুক্ষীরা।
গরম গরম পোলাও, ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে এই পদের স্বাদ আরও উপভোগ্য হয়ে ওঠে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক