Subhasree: একের পর এক সাবেকি সাজে দর্শকদের মুগ্ধ করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রতি আরও একবার ধরা দিলেন অপরূপা সাজে। অনেকেই জানেন, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। আপাতত তারই প্রচার চলছে জোরকদমে।
এই সিনেমার প্রচারের জন্য তিনি ‘নটী বিনোদিনী’ রূপেই সামনে এসেছেন বারবার। সাবেকি শাড়ি পরার ধরন এবং গয়না সবমিলিয়ে তাঁকে দেখে বোঝার উপায় নেই তিনি এই প্রজন্মের নায়িকা। ঠিক যেন পুরনো দিনে ফিরে গিয়েছেন অভিনেত্রী। সেরকমই একটি সাজে আরও একবার তাঁকে দেখা গিয়েছে।
এদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের একটি শাড়ি। সাথে মানানসই গয়না এবং হেয়ার স্টাইল তাঁকে অপরূপা করে তুলেছিল। ছবিগুলো পোস্ট করে তিনি সেখানে লিখে দিয়েছেন এটি তাঁর নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র প্রচারের জন্য, অর্থাৎ এই সাজে তিনি প্রচারে গিয়েছিলেন। তাঁকে দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।
প্রত্যেকে তাঁর এই অসাধারণ সাজের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে কেউ কেউ আবার সাম্প্রতিককালের মেসিকে নিয়ে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি। সে যাই হোক, সেসব বিষয় নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী; কারণ তিনি ব্যস্ত রয়েছেন নতুন সিনেমার প্রচারে।
আরও পড়ুন
Nusrat: বেগুনী শাড়ির মায়ায় নুসরত জাহান, শীতের আমেজে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী
উল্লেখযোগ্য, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় একগুচ্ছ তারকাকে দেখা যাবে, যেখানে মোট তিনটি সময়কালকে এক সুতোয় বাঁধা হয়েছে। অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, দিব্যজ্যোতি দত্ত, ব্রাত্য বসু প্রমুখ।
আরও পড়ুন
Madhumita: শ্যুটিংয়ের ফাঁকে ছাদে রোদ পোহাতে ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার
#Subhasree #LawhoGourangerNaamre

Sudeshna has been writing entertainment reports since 2021.