Nusrat: বেগুনী রঙের শাড়িতে নেটিজেনদের নজর কাড়লেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি অনুরাগীদের খোঁজখবর নিতে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন তিনি, তবে সবাইকে চমকে দিয়েছেন তার চমৎকার শাড়ি লুকে। নুসরতকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে ভালো লাগলেও, শাড়িতে তিনি বরাবরই অনন্যা।
তার বিভিন্ন পোস্ট দেখে বোঝা যায় যে বেগুনী রং তার অত্যন্ত প্রিয়। তেমনই একটি বেগুনী শাড়িতে ধরা দিলেন তিনি; সাথে জমকালো ফুলহাতা ব্লাউজ, ভারী গয়না আর খোলা চুলে তাকে দেখাচ্ছিল ভীষণ আকর্ষণীয়। শীতের আমেজে তার এই রূপ উষ্ণতা ছড়িয়েছে ভক্তদের মনে।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “সবাই কেমন আছেন?” তার এই প্রশ্নে মন্তব্যের ঘরে সাড়া দিয়েছেন অসংখ্য অনুরাগী। ভক্তরা যেমন তাদের ভালো থাকার কথা জানিয়েছেন, তেমনি অভিনেত্রীর খোঁজও নিয়েছেন। পাশাপাশি তার এই অপরূপ সাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিনই বিভিন্ন সাজের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। এছাড়া স্বামী যশ এবং ছেলে ঈশানের সাথেও কাটানো নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন। অনুরাগীদের সাথে যোগাযোগ রাখার কৌশলটি তিনি বেশ ভালোই জানেন।
আরও পড়ুন
Shreya: বেগুনী আনারকলিতে মোহময়ী শ্রেয়া, গায়িকার রূপের জাদুতে বুঁদ নেটপাড়া
অন্যদিকে, বর্তমানে তার হাতে নতুন কী কাজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। শেষবার তাকে ‘রক্তবীজ ২’ সিনেমার একটি বিশেষ গানে নাচতে দেখা গিয়েছিল। আপাতত বিভিন্ন ফটোশ্যুট এবং ভ্রমণ নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
ছবির প্রচারে গিয়ে হেনস্থার শিকার নিধি আগরওয়াল, নিরাপত্তা নিয়ে ক্ষোভ নেটপাড়ার
#Nusrat

Sudeshna has been writing entertainment reports since 2021.