দক্ষিণী বিনোদুনিয়ায় ফের একবার তারকাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এল। ছবির প্রচারে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল (Nidhhi Agerwal)। হায়দরাবাদে তাঁর আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab)-এর একটি গান লঞ্চ অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে নেটপাড়ায়।
বুধবার হায়দরাবাদে ছবিটির ‘সাহানা সাহানা’ গানটির লঞ্চ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী। নিধির এক ঝলক দেখার জন্য এবং তাঁর সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে আচমকাই নিয়ন্ত্রণহীন ভিড় জমে যায়। সেই ভিড়ের মধ্যেই কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। কারও দ্বারা তাঁর ওড়না টেনে ধরা হয়, আবার কেউ অস্বস্তিকরভাবে খুব কাছাকাছি চলে আসেন।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ভিড়ের চাপে আতঙ্কিত ও অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী। গাড়িতে ওঠার পর তাঁকে নিজের পোশাক ঠিক করতেও দেখা যায়। নিধির চোখেমুখে আতঙ্কের ছাপ দেখে ক্ষুব্ধ হয়েছেন বহু অনুরাগী।
প্রথম কমেন্টে
Koel: হাসি-গল্প আর সুরেলা সন্ধ্যা, ট্রেলার লঞ্চের অন্দরমহলের ছবি শেয়ার করলেন কোয়েল
ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তীব্র ভাষায় এই আচরণের নিন্দা করেছেন। কেউ লিখেছেন, “এটা ভক্তি নয়, এটা নির্লজ্জতা।” আবার কারও মন্তব্য, “একজন অভিনেত্রীর সঙ্গেই যদি এমন হয়, সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়?”
প্রথম কমেন্টে
Swastika: শীতের আমেজে উষ্ণতার ছোঁয়া! ছাইরঙা শাড়িতে নেটপাড়ায় পারদ চড়ালেন স্বস্তিকা
এই ঘটনা ফের সামনে আনল, জনপ্রিয় তারকাদের ক্ষেত্রেও প্রকাশ্য অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। বিশেষ করে মহিলা শিল্পীদের সঙ্গে এমন হেনস্থা শুধু লজ্জাজনকই নয়, সমাজের অসুস্থ মানসিকতার দিকেও আঙুল তোলে। নিধি আগরওয়ালের এই অভিজ্ঞতা ঘিরে তাই শুধু ক্ষোভ নয়, ভবিষ্যতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবিও জোরালো হচ্ছে।
প্রথম কমেন্টে
Shreya: বেগুনী আনারকলিতে মোহময়ী শ্রেয়া, গায়িকার রূপের জাদুতে বুঁদ নেটপাড়া

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.