গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী ১৭ ডিসেম্বর, সোমবার কিছু রাশির জন্য সুখবর বয়ে আনলেও কয়েকটি রাশির জীবনে আসতে পারে চাপ ও সতর্কতার ইঙ্গিত। আজ ধনু রাশির জাতকদের জন্য সময়টা তুলনামূলকভাবে কঠিন হলেও প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য খুলতে চলেছে কন্যা ও তুলা রাশির। দেখে নেওয়া যাক বিস্তারিত আজকের রাশিফল।
মেষ রাশি:
অংশীদারী ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা জরুরি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিললেও সন্তানের বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পুরনো চোটের ব্যথা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি:
নতুন গৃহনির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস উপকারী হবে।
মিথুন রাশি:
স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক মতবিরোধ মিটে যাবে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, যা উন্নতির পথ দেখাবে। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। হাঁটু বা পায়ের ব্যথা কষ্ট দিতে পারে।
কর্কট রাশি:
কর্মক্ষেত্রে প্রত্যাশামতো ফল মিলবে। আর্থিক দিক স্থিতিশীল থাকলেও ঋণ লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। কাজের চাপ কম থাকবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নতুন প্রেমের সূচনা হতে পারে।
সিংহ রাশি:
গুপ্ত শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। অপ্রত্যাশিত লাভ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। প্রেমের ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও দৃঢ় হবে।
কন্যা রাশি:
সর্দি-জ্বরের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও তা কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিনিয়োগে সাবধানতা প্রয়োজন। আইনি পেশায় যুক্তদের জন্য শুভ সময়, বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
তুলা রাশি:
অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। ব্যবসা ও গবেষণায় সাফল্যের যোগ রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি:
আর্থিক সমৃদ্ধি আসবে। পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা প্রবল। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে।
ধনু রাশি:
সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদ হতে পারে। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই সঞ্চয়ে নজর দিন। মানসিক অস্থিরতা বাড়বে। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসতে পারে। নিজেকে সংযত রাখা জরুরি।
মকর রাশি:
আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত কঠিন। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিন। যানবাহন সংক্রান্ত কাজে যুক্তদের জন্য সময়টা অনুকূল নয়। মানসিক চাপ বাড়তে পারে, শান্ত থাকার চেষ্টা করুন।
কুম্ভ রাশি:
বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের দিকে নজর দিন, সন্তানের বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
মীন রাশি:
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিকভাবে অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে। পারিবারিক জীবনে ছোটখাটো বিবাদ হলেও শান্তভাবে সমস্যার সমাধান করুন।
সার্বিকভাবে বলা যায়, আজ ধনু ও মকর রাশির জন্য সময় কিছুটা চ্যালেঞ্জিং হলেও কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের প্রেম ও কর্মজীবনে শুভ ফল মিলতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.