Subhasree: সম্প্রতি শ্বেত-শুভ্র সাজে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। তার রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা; এমনই লাবণ্য ছড়িয়েছেন তিনি। অনেকেই জানেন, বেশ কিছুদিন ধরে নিজের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। প্রতিটি প্রচারেই তাকে দেখা গিয়েছে অত্যন্ত স্নিগ্ধ রূপে।
বিশেষ করে সাবেকি সাজেই নিজেকে মেলে ধরেছেন তিনি। সম্প্রতি এই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়েও তিনি ধরা দিলেন অনন্য রূপে। পরনে সাদা রঙের শাড়ি ও সাথে মুক্তোর গয়না, সবমিলিয়ে তাকে লাগছিল অসাধারণ। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়।
অনুরাগীরা প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। প্রত্যেকেরই দাবী, এই শাড়িতে তাকে অপরূপা লাগছে। আসলে শুভশ্রী পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ্য হলেও, শাড়িতেই তাকে সবথেকে সুন্দরী লাগে এ কথা তার ভক্তরা বারবার বলে থাকেন।
ভক্তদের হতাশ করেন না অভিনেত্রীও। তাই পাশ্চাত্য পোশাকের পাশাপাশি প্রায়ই তাকে শাড়িতে দেখা যায়। সিনেমার প্রচার হোক বা পূজা-পার্বণ, শাড়িতেই তিনি বেশি নজর কাড়েন। এবারও তার সাজ তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’, যেখানে টলিউডের একঝাঁক তারকাকে দেখা গিয়েছে। ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা ও শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন আরও অনেক শিল্পীগণ। অন্যদিকে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
#Subhasree #LawhoGourangerNaamre