সকাল থেকে সন্ধ্যা—স্কুল, কলেজ বা অফিসের কাজে অনেকেই দীর্ঘ সময় মোজা পরে থাকেন। দিনের শেষে মোজা খুললে অনেকের পায়ে দাগ পড়ে যায়। অনেক সময় কিছুক্ষণের মধ্যেই সেই দাগ মিলিয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা থেকে যায়। অনেকেই এটাকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, সব সময় এই দাগকে অবহেলা করা ঠিক নয়। কারণ এটি শরীরের ভেতরের কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে।
কেন মোজার দাগ পড়ে?
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় মোজা পরে থাকা, বিশেষ করে শক্ত ইলাস্টিকযুক্ত মোজা পরলে পায়ের নরম ত্বকে চাপ পড়ে দাগ তৈরি হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, পা ঝুলিয়ে বসে থাকা কিংবা হাঁটাচলা কম হলে এই সমস্যা আরও বাড়ে। যাঁদের পা তুলনামূলক মোটা, তাঁদের ক্ষেত্রেও মোজার দাগ পড়া স্বাভাবিক হতে পারে।
কখন সতর্ক হবেন?
তবে কিছু ক্ষেত্রে এই দাগ বিপদের সংকেত হতে পারে। যেমন—
পা ফুলে যাওয়া ও দীর্ঘক্ষণ দাগ না মিললে
দাগের জায়গা অস্বাভাবিকভাবে উজ্জ্বল বা মসৃণ দেখালে
আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে গেলে
শিরা-উপশিরায় রক্ত চলাচলে সমস্যা থাকলে
সকালে ঘুম থেকে উঠে পা ফোলা থাকলে
পায়ের ত্বকের রঙ বদলে গেলে
আরও পড়ুন:Health: ঠান্ডা লেগে নাক বন্ধ? ঘরোয়া টোটকায় মিলবে দ্রুত আরাম
এই লক্ষণগুলি কিডনি, লিভার বা হৃদযন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ঘরোয়া উপায়ে কী করবেন?
সমস্যা হালকা হলে কিছু অভ্যাস বদলেই উপকার পাওয়া যেতে পারে—
নরম ইলাস্টিকযুক্ত সুতির মোজা ব্যবহার করুন
একটানা দীর্ঘ সময় বসে না থেকে মাঝে মাঝে হাঁটুন
অতিরিক্ত নুন কম খান
পর্যাপ্ত জল পান করুন
তবে এসব উপায়েও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হোন। কারণ মোজার দাগ অনেক সময় শরীরের ভেতরের বড় সমস্যার নীরব সংকেত হতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.