Suhana: বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) একমাত্র কন্যা সুহানার (Suhana) স্নিগ্ধতায় মুগ্ধ হলেন সোশ্যাল মিডিয়াবাসী। তাকে দেখে যেন চোখ সরাতে পারছেন না তারা। এমনই অপরূপ সৌন্দর্য্যের প্রতিচ্ছবি হিসেবে সামনে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন তিনি।
পড়াশোনা শেষ করার পর মডেলিং এবং অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। এছাড়া রয়েছে একাধিক বিজ্ঞাপনের কাজ। ইতিমধ্যেই নামকরা ব্র্যান্ডের হয়ে কাজ করতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি একটি ফটোশ্যুটের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে ওয়েস্টার্ন নয় বরং দেখা গিয়েছে ভারতীয় পোশাকে।
হালকা গোলাপী রঙের লেহেঙ্গা চোলি পরেছেন তিনি। সাথে মানানসই গয়না ও মেকআপ তাকে ভীষণ লাবণ্যময়ী করে তুলেছিল। তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ওয়েস্টার্নের থেকে ভারতীয় পোশাকেই তাকে অপূর্ব লাগে দেখতে।
আমরা সকলেই জানি যতই ইন্ডাস্ট্রির নায়িকারা ওয়েস্টার্ন পোশাকে মজুক না কেন তাদের কিন্তু সবথেকে বেশি সুন্দরী লাগে ভারতীয় পোশাকে। শাড়ি হোক বা লেহেঙ্গা চোলি তাদের সৌন্দর্য্য বেড়ে যায় বহুমাত্রায়। তেমনটাই হয়েছে সুহানার ক্ষেত্রেও। আপাতত তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অন্যদিকে শুরুতে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করার পর সিনেমাতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে তার। আর এরপর আসতে চলেছে বড়সড়ো প্রজেক্ট। স্বয়ং বাবা শাহরুখ খানের সাথেই স্ক্রিন শেয়ার করবেন তিনি। আগামী ২৪শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কিং’ নামক সেই সিনেমা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.