Suvosmita: বিয়ের আগে রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav) এবং শুভস্মিতা মুখার্জি (Suvosmita)। সম্প্রতি তারই এক ঝলক উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন বাগদান সম্পন্ন হয়েছে এই জুটির। আর কিছুদিনের মধ্যেই চার হাত এক হয়ে যাবে।
এর আগে ভরপুর প্রেম করে নিচ্ছেন তারা। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেরকমই কয়েকটি ছবি। যেখানে দেখা যায় একটি লেকের ধারে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। দুজনের চমৎকার রসায়ন নজর কেড়েছে সকলের। ছবিগুলো পোস্ট করে শুভস্মিতা লিখেছেন, ‘দোলে মন অকারণ হরষে।’
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই জুটিকে অসাধারণ লাগছে তাদের দেখতে। আবার অনেকে বলেছেন তারা আর অপেক্ষা করতে পারছেন না এই দুজনের গাঁটছড়া বাঁধা দেখার জন্য। সবমিলিয়ে বলতে গেলে এই জুটির রসায়ন অনস্ক্রীন এবং অফস্ক্রীন দু জায়গায় পছন্দ করছেন সকলে।
উল্লেখযোগ্য, একটি ধারাবাহিকের মাধ্যমে একে অপরের সাথে পরিচয় হয়েছিল তাদের। সেখান থেকে শুরু বন্ধুত্ব, প্রেম অবশেষে তা পরিণতি পেতে চলেছে দাম্পত্য জীবনে। কিছুদিন আগে সম্পন্ন হয়েছে তাদের বাগদান পর্ব। সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
আর এবার মাঝেমধ্যে তাদের বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যার বেশিরভাগগুলিতেই রোমান্টিক ভাবে ধরা দিচ্ছেন এই দুজন। সবমিলিয়ে বলতে গেলে একে অপরের সঙ্গ ভীষণই পছন্দ করছেন তারা। পুরনো তিক্ততা ভুলে নতুন শুরু করতে চলেছেন সৌরভ।

Sudeshna has been writing entertainment reports since 2021.