Suvosmita-Sourav: হবু স্বামী সৌরভের বাহুডোরে নিজেকে হারিয়ে ফেলতে চান শুভস্মিতা

Suvosmita-Sourav: হবু স্বামী সৌরভ চক্রবর্তীর (Sourav) বাহুডোরে মৃত্যুবরণ করতে চান অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি (Suvosmita)। সম্প্রতি তেমনই জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা সকলেই জানি ভালোবাসলে তার প্রতি নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে মানুষের।

মানুষ কীভাবে ভালোবাসা প্রকাশ করবে তা খুঁজে পায় না। ফলস্বরূপ নিজেকে তার বাহুডোরে শেষবার দেখতে চায় তারা। তেমনটাই হয়েছে অভিনেত্রী শুভস্মিতার ক্ষেত্রে। কিছুদিন পরই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। তার আগে প্রেম করছেন চুটিয়ে। তাদের রসায়ন রীতিমতো নজর কাড়ছে সকলের।

এদিন বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে স্বপ্নের রাজকুমারের সাথে দাঁড়িয়ে রয়েছেন হাসিমুখে। কখনো তার বাহুডোরে নিজেকে আবদ্ধ করেছেন আবার কখনো একসাথে হারিয়ে গিয়েছেন অন্য কোনো আবহে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমার হাসিতে ডুবে যেতে চাই, তোমার বাহুডোরে মৃত্যুবরণ করতে চাই।’

পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন এই দু’জনকে অসাধারণ লাগছে দেখতে। সময় যতই যাচ্ছে একে অপরের প্রেমে যেন ডুবে যাচ্ছেন এই জুটি। যা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখেই। ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন তারা। এখন শুধু অপেক্ষা এই সম্পর্ককে সামাজিক মর্যাদা দেওয়ার।

উল্লেখ্য, সৌরভ একপ্রকার ভালোবাসা থেকে নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তবে অভিনেত্রী শুভস্মিতাই আরো একবার তার জীবনে নতুন করে প্রেমের আগমন ঘটিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন ভালোবাসার কোনো সময় হয় না, কোনো আদর্শ বয়স হয় না। একবার বিশ্বাস ভাঙলেও নতুন করে প্রেমে পড়া সম্ভব।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক