প্রেমে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা! সূর্যমুখী ভীষণই পছন্দ তার, তাইতো তার প্রেমে পড়েন বারবার। এবার এই ফুলের মতোন ঝলমল করে উঠলেন। আর সেই ঝলক তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার হয়তো আপনি ভাবছেন কার সম্পর্কে এই কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন টলিউডের নাম করা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
বরাবর চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে অন্যরকম ভাবে বাঁচতে পছন্দ করেন তিনি। যে বিষয়টি সবথেকে বেশি ভালোবাসেন তার ভক্তরা। পোশাক-আশাক থেকে শুরু করে জীবনশৈলী সবেতেই অভিনবত্ব দেখা যায়। সেরকমই এবার অন্যরকমের ফটোশ্যুটে মেতে উঠতে দেখা গিয়েছিল তাকে।
পরনে রয়েছে লাল রঙের টি-শার্ট, নীল স্কার্ট, চুল ছোট করে কাটা এবং চোখে সানগ্লাস। আর যে দেওয়ালের সামনে দাঁড়িয়ে তিনি ফটোশ্যুট করিয়েছেন সেখানে রয়েছে সূর্যমুখীর ছবি। একেবারে প্রাণোচ্ছল কিশোরীর মতোন বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে তাকে। কখনো হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন।
আবার কখনো দুই হাত দিয়ে হৃদয়ের ছবি আঁকছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাল নীল সব দিনগুলি মোর ফুল ছায়াতে ঘর বাঁধে, সূর্যমুখী ফুল বলে তাই মন খারাপের দিন রাতে।’ পোস্ট করতেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা তিনি যেন কৈশোরকাল ফিরে পেয়েছেন।
আসলে আমরা যত বড় হই ততই যেন কৈশোর কালকে আঁকড়ে ধরার চেষ্টা করি। ঠিক একই জিনিস হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। এসব কিছুর মধ্যে দিয়ে তিনি ফিরে যেতে চেয়েছেন তার ছেলেবেলায়। এই একই কথা বলছেন তার ভক্তরাও।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.