Swastika: টলিউডের অন্যতম স্বতন্ত্র অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika) ফের তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের চমকে দিলেন। এবার একেবারে অন্যরকম লুকে দেখা গেল তাকে। ছবিতে চশমা, হালকা মেকআপ এবং স্বাভাবিক অভিব্যক্তিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
সাথে জানালেন এতো সুন্দর চুল নিয়ে ঘুম থেকে ওঠার মানে কী? লিখেছেন, ‘এই চুল নিয়ে ঘুম থেকে ওঠার মানে কী? বাইরে যাওয়ার সময় তো এটা দরকার!! যাইহোক, কমলা রঙের লিপ টিন্টটা পামকিন ল্যাটের (এর চেয়ে বেশি অর্গানিক আর কী হতে পারে।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই স্বস্তিকার নতুন লুক নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও স্পষ্ট মতামতের জন্যও পরিচিত স্বস্তিকা। সাম্প্রতিক সময়েও বিভিন্ন সামাজিক ও ইন্ডাস্ট্রি-সংক্রান্ত বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। সম্প্রতি কিয়ারা আডভানিকে ঘিরে বিতর্কের প্রসঙ্গে স্বস্তিকা প্রশ্ন তুলেছিলেন, একজন অভিনেত্রীর মাতৃত্ব কেন তার অভিনয়ের পছন্দকে নির্ধারণ করবে।
আর কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। ২০২৬ সালে তাকে ‘কালিপটকা’-য় দেখা গিয়েছে, যেখানে চার নারীর জীবন, লড়াই ও বেঁচে থাকার গল্প উঠে এসেছে। এছাড়াও অরুণ দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’-য় পাওলি দাম ও অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা।
এর পাশাপাশি শিলাদিত্য মৌলিকের বাংলা থ্রিলার ‘ছেলেধরা’ নিয়েও কাজ করছেন অভিনেত্রী। ২০২৬ সালের শুরুতেই সিনেমাটির শ্যুটিং শুরু হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এখানেই শেষ নয় জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’এর সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি। সবমিলিয়ে বেজায় ব্যস্ত এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.