প্রতিটি মেয়ে তার বিয়ের দিন নতুন জীবনে পদার্পণ করে। তাই সেদিন তার জীবনের একটি স্মরনীয় দিন হিসেবে স্মৃতিতে তোলা থাকে। এই বিশেষ দিনে প্রতিটি মেয়ে চায় মনের মতন করে সাজতে। যাতে তাকে অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে সুন্দর লাগে। কিন্তু কিছু সময় দেখা যায় চিরাচরিত এই পন্থা থেকে বেরিয়ে কেউ কেউ নিজেকে একেবারে ভিন্নভাবে মানানসই করে তোলে। তেমনই একজন হলেন আলিয়া ভাট।
বিয়ের দিন তার সাজ সকলেই দেখেছেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় দৌলতে সকলেই আলিয়া ও রনবীরের বিয়ের ছবি দেখে ফেলেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে আলিয়াকে একেবারে ছিমছাম সাজে সাজতে। মেকাপের রূপটান শিল্পীকে তিনি বিন্দুমাত্র সময় দিতে চাননি৷ সম্প্রতি এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার দিলেন আলিয়া ভাট। আর সেখানেই জানালেন সাজতে তিনি এত কম সময় কেনো দিলেন।
ওই সাক্ষাৎকারে আলিয়া জানান, তার মধ্যে অ্যাটেনশন ডেফিসিট ডিজ়অর্ডার নামক এক বিশেষ জটিলতা রয়েছে তার মধ্যে। আর তাই তিনি বেশি সময় ব্যয় করতে রাজি নন। মেকাপ করার জন্য তিনি বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারেন না। সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ের দিন আমার রূপটানশিল্পী আমাকে কমপক্ষে দু’ঘণ্টা মেকআপ চেয়ারে বসে থাকতে বলেছিলেন। কিন্তু আমি একেবারেই রাজি হয়নি।”
তিনি তার মেকাপ আর্টিস্টকে বলেন, “পাগল হয়েছেন নাকি! আমি আপনাকে ৪৫ মিনিট সময় দিতে পারি। তার মধ্যে যেমন পারবেন, মেকআপ করে দিন। ৪৫ মিনিটের বেশি আমি চেয়ারে বসে থাকতে পারব না।” আলিয়া জানান, তার অ্যাটেনশন ডেফিসিট ডিজ়অর্ডারের কারণে তিনি বেশিক্ষণ মেকাপের জন্য বেশি সময় দিতে রাজি হননি।
আরও পড়ুন,
*হোটেলের বিল ২৭ লাখ টাকা! এক পয়সাও না দিয়ে পাঁচ দিন ধরে সপরিবারে কেনিয়া ঘুরলেন যুবক, কিন্তু কিভাবে?

Hello, I am BB. I have been working in blogging for more than four years.