পরীক্ষায় যদি ভালো ফল করতে হয় তাহলে পড়াশোনা করা জরুরী। কিন্তু অনেকেই এমন রয়েছে যারা পড়তে বসতে চায় না। কিন্তু এমন হলে পরীক্ষায় ভালো ফলের আশা ছেড়ে দিতে হয়। তাই এমন কয়েকটি জিনিস যা মেনে চললে পরীক্ষায় ভালো ফল হওয়া কেউ আটকাতে পারবে না। কিছু বিশেষ জিনিস যেমন বাদ দেওয়া প্রয়োজন তেমনই কিছু বিশেষ জিনিস রপ্ত করতে হবে। তবেই পরীক্ষায় ভালো ফল হবে।
রুটিন – প্রতিদিন কাজকর্ম, খাওয়াদাওয়া, পড়তে বসা কিংবা বিনোদনের সময়, সবকিছুই একটি রুটিন মেনে করলে ভালো ফল দেয়। নির্দিষ্ট সময় পড়তে বসার অভ্যাস তৈরি করতে হবে। দিনের পর দিন এটি মেনে চললে সেটি অভ্যাসে পরিণত হবে।
পড়ার তাগিদ – কেউ পড়তে বসে নিজের ইচ্ছে থেকে আবার কেউ বকুনি খেয়ে পড়তে বসে। কিন্তু পড়তে বসা কেনো জরুরি তা যদি একজনকে বোঝানো যায় তবে তার ভিতরের তাগিদ থেকে সে পড়তে বসতে চাইবে। কৌতুহলস্পৃহা তৈরি করতে পারলে, পড়াশোনা কেনো জরুরি বোঝাতে পারলে পড়াতে বসা আরও সহজ হয়ে যায়।
নিয়মানুবর্তিতা – পড়ার সময় পড়া করা দরকার। যখন পড়া করার দরকার তখনই সেটি সেরে ফেললে চাপ কম পড়ে। অনেকে দিনের পড়া ফেলে রাখে পরে পড়ার জন্য। কিন্তু সেটি তখনই করে ফেললে চাপ অনেকটাই কম হয়।
লক্ষ্য – কারোর যদি এক কিংবা দুই মাস পর পরীক্ষা থাকে তবে কতক্ষণ পড়তে হবে বা সেই লক্ষ্য স্থির করে নিলে সুবিধা হবে। সেই লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত। একদিনে দু’টি কিংবা তিনটি বিষয় পড়া যেতে পারে। কিন্তু কেউ একদিনে পাঁচটি বিষয় পড়ার কথা ভাবলে সেটি পূরণ নাও হতে পারে।
পড়ার স্থান – অনেকেই এমন রয়েছে যারা খাটে বসে পড়াশোনা করে। এরফলে কিছুক্ষণ পর শুয়ে পড়তে ইচ্ছে করে। তাই পড়াশোনার জন্য টেবিল ও চেয়ার থাকলে এবং সেখানে বসে পড়াশোনা করলে মনঃসংযোগ বৃদ্ধি পায়।
মোবাইল ঘাটা – পড়তে বসার আগে মোবাইল ফোন ঘাটা বন্ধ করতে হবে৷ কারণ এক ক্লিকেই যখন পছন্দের দুনিয়ায় হাজির হওয়া যায় তখন সেখান থেকে ফিরে আসা কষ্টকর হয়ে ওঠে। রিলের দুনিয়া থেকে বেরিয়ে বইয়ের অক্ষর মাথায় প্রভাব ফেলে না৷ তাই পড়তে বসার আগে ও মাঝে মোবাইল থেকে দূরে থাকা ভালো।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.