চলতি বছরের শুরুতে টলিউড অভিনেতা ও তৃনমুল বিধায়ক কাঞ্চন মল্লিক দ্বিতীয় বার বিবাহবিচ্ছেদের পর তৃতীয় বিবাহ করেন। তিনি টলি পাড়ার ছোটো পর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও তাদের বিয়ের আগে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু তা তারা একপ্রকার অস্বীকার করেন। পরে সেই গুঞ্জনে যেনো সিলমোহর পড়ে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের পর।
কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের পর কম সমালোচনা হয়নি। তাদের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষ করা হয়েছে। কাঞ্চন ও শ্রীময়ীর বয়েসের বিস্তর ফারাক যেনো নেট দুনিয়ার মানুষের কাছে কটাক্ষের আরেকটি বিষয় হয়ে ওঠে। কিন্তু সেসব বিষয় বিশেষ আমল দেন না শ্রীময়ী ও কাঞ্চন। তারা নিজেদের সুন্দর ফ্রেমে নিজেদের ভালোবাসাকে উদযাপন করে গেছেন।
শ্রীময়ী ও কাঞ্চন নিজেদের নানান সুন্দর মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলেন না। কয়েক মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়েকে নিয়ে এখন ব্যস্ত তারা। মেয়ের যত্ন নিতে বদ্ধপরিকর শ্রীময়ী ও কাঞ্চন। কিন্তু শুধু মেয়ে নয়, বরং বউ শ্রীময়ীকেও বেশ যত্ন করেন কাঞ্চন। এবার সেই মূহুর্ত ধরা পড়ল শ্রীময়ীর সোশ্যাল হ্যান্ডেলে। রবিবার সেই ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে।
সেখানে দেখা যাচ্ছে সদ্য স্নান সেরে বেরিয়েছেন শ্রীময়ী। শীতকালে স্ত্রী-এর যাতে ঠান্ডা না লাগে তার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে শ্রীময়ীর চুল শুকাচ্ছেন কাঞ্চন। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও পোস্ট করে শ্রীময়ী লেখেন, “আমার মিষ্টি স্বামী চুল শুকিয়ে দিচ্ছে।”
যদিও সেই ভিডিওটির কমেন্ট বন্ধ করে রেখেছেন শ্রীময়ী। তবে ভিডিওটি ভাইরাল হতেও সময় নেয়নি। কাঞ্চন ও শ্রীময়ীর বহুদিনের প্রেম। তারা জানিয়েছেন, তাদের বহুদিনের বন্ধুত্ব এবং তারপর শুরু হয় প্রেম। তারা একে অপরের প্রতি বেশ স্বচ্ছ তাই তাই তাদের সম্পর্ক এত মধুর, এমনই মন্তব্য করেছেন শ্রীময়ী চট্টরাজ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.