Trina: চকোলেট রঙা বডিকন পোশাকে উষ্ণতা বাড়ালেন তৃণা, পোস্ট করলেন একগুচ্ছ ছবি

Trina: চকোলেট রঙা পোশাকে ঝড় তুললেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina)। গ্রীষ্মের দাবদাহে উষ্ণতা বাড়িয়ে তুললেন আরো খানিকটা। তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। সময়ের সাথে সাথে অভিনেত্রীর জৌলুস ক্রমাগত যেন বেড়েই চলেছে।

নিজেকে এতোটাই মেনটেইন করে রাখছেন তিনি যে বোঝাই যাচ্ছেনা বয়স বাড়ছে বরং তার মধ্যে কিশোরীসুলভ ঔজ্জ্বল্য এবং চপলতা বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় তিনি। নিত্যদিন সেখানে ভাগ করে নেন বিভিন্ন ফটোশ্যুটের ছবি।

সেরকমই সেখানে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে একটি চকোলেট রঙের করসেট বডিকন পোশাক পরেছেন তৃণা। চুল টেনে বাঁধা, মানানসই মেকআপ, চোখেমুখে আত্মবিশ্বাস। একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সবেতেই ছিল তার আত্মবিশ্বাস স্পষ্ট। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নীরব পদক্ষেপ, উজ্জ্বল ফলাফল।’

আসলেও তাই নীরবতাই মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সেরকমই তিনি নীরবে নিজের ওপর কাজ করে চলেছেন। আর তার ফলাফল কতটা উজ্জ্বল বোঝা যায় তার ছবিগুলি দেখেই। একদিকে যেমন তার লাবণ্য অন্যদিকে তার কেরিয়ারে সাফল্য। সবমিলিয়ে অভিনেত্রী ভরপুর উপভোগ করছেন নিজের জীবন।

আর এই ছবিগুলো পোস্ট করা মাত্র তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তার ওপর থেকে চোখ সরানো যাচ্ছে না। এতোটাই আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উল্লেখ্য কিছুদিন স্বামী নীল ভট্টাচার্যের সাথে বিচ্ছেদের জল্পনা পেরিয়ে সুখে সংসার করছেন এই জুটি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক