হঠাৎ করে ভোল পাল্টে ফেলেছেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ! যার ঝলক দেখা গেল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রথম দেখায় কেউই বিশ্বাস করতে পারেননি তিনি কী বলতে চাইছেন। তবে ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হয়েছে সকলের কাছে।
আমরা সকলেই জানি যে উরফি মানেই অদ্ভুত রকম পোশাকের সম্ভার। ফুল, পাতা, তার, কাগজ, পাথর থেকে শুরু করে এমন কোনো কিছুই নেই যা দিয়ে পোশাক তৈরি করেননি তিনি। আসলে বরাবর পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পছন্দ করেন উরফি। তবে সেসব থেকে কিছুটা বিরতি নিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। যেখানে তার পরনে রয়েছে সাধারণ চুড়িদার এবং ওড়না। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কি অবাক হচ্ছেন তো? ভাবছেন আজকে কোন পাগলামি করবো আমি? ফুল, পাতা বা হয়তো অন্য কিছু দিয়ে পোশাক তৈরি করবো।’
‘আপনি ভাবছেন কোথায় গেল সেই শিল্পকলা? আমি জানিনা এটা কীভাবে আমার মাথায় এলো? আর আমি আগে যা যা করতাম সেগুলো আর আমার করার প্রয়োজন নেই বলেই মনে হচ্ছে। হ্যাঁ, মানছি আমি যা করতাম সেগুলোই ছিল আমার পরিচয়, আমার শিল্পসত্তা। তবে আমি সেসব থেকে কিছুটা বিরতি নিতে চাই।’
‘এখন আমি সাধারণ পোশাকে থাকতে চাই। আমি জানি না আমার এই সময় কত দিন চলবে। তবে আমি এটাই।’ তাকে এইরূপে দেখার পর কিছু মানুষ যেমন বেশ খুশি হয়েছেন, আবার কেউ কেউ চমকে গিয়েছেন। কারণ, সাধারণ পোশাকের সাথে উরফির নাম কখনোই যায় না। আপাতত এটাই দেখার এই রূপে কতদিন দেখা যায় তাকে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.