নিজের লাগানো গাছ থেকে ফল পেড়ে নিচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! এই অভিজ্ঞতা যেন স্বপ্নের মতোন, তেমনটাই জানালেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে। বর্তমানে শহরে এতো বড়ো বড়ো বিল্ডিং গড়ে উঠছে যে এক টুকরো সবুজের জন্য হাঁসফাঁস করে মানুষের মন।
তাইতো সুযোগ পেলেই তারা ছুটে যান এমন কোনো জায়গায়। তেমনই একটি বাড়ি রয়েছে আপনি মিমির। যেটি চারপাশে সবুজে ঘেরা সাথে রয়েছে একটি সংলগ্ন পুকুর। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শুরুতেই পুকুরে ভাসতে থাকা হাঁসের সাথে কথা বলছেন।
তিনি জানান তার সাথে দেখা করতে এসেছে হাঁসগুলি। এরপর একে একে বিভিন্ন গাছ থেকে ফল পাড়তে শুরু করেন। কখনো পেঁপে গাছ থেকে পেঁপে পাড়েন আবার কখনো সবেদা গাছ থেকে সবেদা। ফল, ফুলে ঘেরা সেই সবুজ প্রকৃতিতে ভরপুর আনন্দ করেছেন অভিনেত্রী।
এরপর তিনি বলেন নিজের লাগানো গাছ থেকে ফল পেড়ে খাওয়া যেন স্বপ্নের মতো। আর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মন বান্ধিবি কেমনে?’ কারণ, কলকাতায় যতই আকাশছোঁয়া ফ্ল্যাট বাড়িতে তিনি থাকুন না কেন তার মন পড়ে রয়েছে এই সবুজে ঘেরা বাড়িতেই।
তাইতো সময়-সুযোগ পেয়েই ছুটে এসেছেন সেখানে। আপাতত কয়েকটা দিন প্রাণভরে নিঃশ্বাস নিয়ে ফের ফিরে যাবেন তার কর্মব্যস্ততায়। ভিডিওটি দেখার পর সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। কারণ, অন্যান্য তারকারা যেখানে শহুরে বিলাসিতায় আনন্দ খুঁজে পান সেখানে এই অভিনেত্রী শান্তি খুঁজে পেয়েছেন তার গাছপালায় ঘেরা বাড়িতে।

Sudeshna has been writing entertainment reports since 2021.