একমাত্র মেয়ের সাথে বন্ধু ইশা সাহাকে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী! একরত্তি মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো’এর মঞ্চে। এরপর তাকে দেখে সেখানে উপস্থিত হন অভিনেত্রী ইশা। কৌশানী তার সাথে পরিচয় করিয়ে দেন মেয়ের।
এবার হয়তো আপনি নিশ্চয়ই ভাবছেন কৌশানী মুখার্জী কবেই বা বিয়ে করলেন আর কবেই বা তার মেয়ে এতো বড়ো হয়ে গেল? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। বর্তমানে এই অভিনেত্রী ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো’তে বিচারকের আসনে রয়েছেন।
আর এই শো’তে যে প্রচুর ক্ষুদে সদস্যরা থাকে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেরকমই এক সদস্যা সেখানে রয়েছে। সে নাকি প্রত্যেকদিন এসে কৌশানীর কোলে উঠে বসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায় ইশা কৌশানী এবং সেইসব বাচ্চাদের সামনে এসে দাঁড়িয়েছেন। তখনই কৌশানী বলেন, ‘এটা আমার মেয়ে। তুই জানিস না? ও এভাবেই আমার কাছে আসে আর বলে কোলে বসবো। এরপর কোলে নিয়ে বসে থাকি।’ ওই বাচ্চাটিকে ভীষণই ভালোবাসেন কৌশানী। তাইতো তাকে নিজের মেয়ে বলে ডাকেন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা বেশ পছন্দ করেছেন না নেটিজেনরা। প্রত্যেকেই তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, ইশা এবং অন্যান্য কলাকুশলীরা এই রিয়্যালিটি শো’এর মঞ্চে হাজির হয়েছিলেন তাদের নতুন সিনেমা ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ সিনেমার প্রচারে। সকল সদস্যদের সাথে বেশ মেতে উঠেছিলেন তারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.