অবশেষে প্রকাশ্যে এলো শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমা ‘গৃহপ্রবেশ’এর প্রথম অফিশিয়াল টিজার। ইতিমধ্যে এই সিনেমা নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভক্তদের মনে। কারণ, যেসব কলাকুশলীরা সেখানে অভিনয় করেছেন তারা নানান রকম সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলের মধ্যে অপেক্ষার সৃষ্টি করেছেন।
সেরকমই সাম্প্রতিক কয়েকটি পোস্ট থেকে জানা গিয়েছে আজ অর্থাৎ ২৩শে মে এই সিনেমার প্রথম টিজার প্রকাশ্যে আসবে। সেই মতো প্রযোজনা সংস্থা সিনেমাটির টিজার পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে জানা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলীর চরিত্রের নাম তিতলি রায়।
টিজার পোস্ট করে সেখানে, ‘ক্যাপশনে লেখা রয়েছে, ঘুড়ি… ডানা… প্রেম… উধাও…. শূন্যতা… অপেক্ষা…।’ যা দেখার পর দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কারণ, এখনো পর্যন্ত এই সিনেমা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা এবং অন্যান্য কলাকুশলীদের তরফ থেকে।
অন্যদিকে টিজারে আরো উল্লেখ করে দেওয়া রয়েছে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী মাসের ১৩ তারিখে। আপাতত ট্রেলার লঞ্চের অপেক্ষায় ভক্তরা। উল্লেখযোগ্য, এই সিনেমা সংক্রান্ত যখন প্রথম মোশন পোস্টার লঞ্চ হয়েছিল সেখানে দেখা গিয়েছিল হঠাৎ করে একটি দরজা খুলে যাচ্ছে।
এরপর ভাঙাচোরা দেওয়ালে ফুটে ওঠে, ‘গৃহপ্রবেশ।’ একইসাথে সিনেমার একাধিক কলাকুশলী যেমন শুভশ্রী গাঙ্গুলী, কৌশিক গাঙ্গুলী, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত প্রমুখ তারকাদের নামও ভেসে উঠেছিল। এরপর একাধিক ছবি প্রকাশ্যে এসেছে যেখানে নববধূ রূপে দেখা গিয়েছে শুভশ্রীকে। যার দ্বারা এটাই আন্দাজ করা যায় এক বনেদি বাড়ির বউ হিসেবে প্রবেশ করেছিলেন শুভশ্রী। সেখান থেকে কাহিনী কোন দিকে যায় তাই বলবে এই সিনেমা।

Sudeshna has been writing entertainment reports since 2021.