নতুন অফিস খোলা মানেই নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর নতুন লক্ষ্যে এগিয়ে চলা। তবে শুধু আধুনিক সাজসজ্জা বা দামি ফার্নিচার থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র মতে, কর্মক্ষেত্রে সঠিক শক্তির প্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অফিসঘরের চার দেওয়ালে বাস্তু অনুযায়ী নির্দিষ্ট ছবি টাঙালে পেশাগত জীবনে সাফল্য, আর্থিক উন্নতি এবং প্রতিষ্ঠার পথ অনেকটাই সহজ হয়।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, দিক অনুযায়ী উপযুক্ত ছবি নির্বাচন করলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং নেগেটিভ শক্তি দূর হয়। চলুন জেনে নেওয়া যাক, কোন দিকের দেওয়ালে কেমন ছবি রাখা শুভ।
কোন দেওয়ালে কী ছবি রাখবেন?
উত্তর দিক
অফিসঘরের উত্তর দিক জলতত্ত্বের সঙ্গে যুক্ত। তাই এই দেওয়ালে নদী, সমুদ্র, হ্রদ বা যে কোনও জলাশয়ের ছবি রাখা অত্যন্ত শুভ। জল ও সবুজ গাছপালা সমন্বিত প্রাকৃতিক দৃশ্যের ছবিও রাখতে পারেন। এতে অর্থপ্রবাহ বৃদ্ধি পায় এবং ব্যবসায় স্থিতিশীলতা আসে।
পূর্ব দিক
পূর্ব দিক সূর্যের শক্তি ও নতুন সূচনার প্রতীক। এখানে এমন ছবি রাখুন যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে আলোচনা করছেন বা সভা চলছে। অফিসের সকল সদস্যদের একত্রে তোলা ছবিও রাখা যেতে পারে। এতে টিমওয়ার্ক শক্তিশালী হয় এবং কর্মক্ষেত্রে সমন্বয় বৃদ্ধি পায়।
দক্ষিণ দিক
দক্ষিণ দিক আগুনের প্রতীক। এই দেওয়ালে আগুন জ্বলছে এমন ছবি বা আগুন-সংক্রান্ত প্রতীকী ছবি রাখা শুভ বলে মনে করা হয়। এটি উদ্যম, শক্তি ও নেতৃত্বের গুণ বৃদ্ধি করে।
পশ্চিম দিক
পশ্চিম দিক স্থায়িত্ব ও দৃঢ়তার প্রতীক। এখানে শুধু পাহাড়ের ছবি রাখা উচিত। পাহাড় শক্ত ভিত্তি ও দীর্ঘস্থায়ী সাফল্যের ইঙ্গিত দেয়। অন্য কোনও ধরনের ছবি এই দেওয়ালে না রাখাই ভালো।
কী ফল পাওয়া যায়?
বাস্তু মেনে অফিস সাজালে ব্যবসা-বাণিজ্যে উন্নতি ঘটে। শিল্পক্ষেত্রে পরিচিতি বাড়ে, নতুন কাজের সুযোগ আসে এবং আর্থিক স্থিতি মজবুত হয়। কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়, ফলে সামগ্রিক উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়।
নতুন অফিসে শুভ শক্তির আমন্ত্রণ জানাতে চাইলে, আজই দিক অনুযায়ী সঠিক ছবি বেছে নিন। সঠিক পদক্ষেপই এনে দিতে পারে সাফল্যের নতুন দিগন্ত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.