সম্পদ, বিলাসিতা, প্রেম ও সৌন্দর্যের প্রতীক গ্রহ শুক্র জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের শেষলগ্নে শুক্র এমন এক বিরল অবস্থান পরিবর্তন করতে চলেছে, যা খুব কমই দেখা যায়। মাত্র ১০ দিনের ব্যবধানে শুক্র দু’বার নিজের অবস্থান পরিবর্তন করবে বলে জ্যোতিষীদের মত। এই যুগল প্রভাব কয়েকটি রাশির জাতকদের জীবনে অর্থ, কেরিয়ার ও ব্যক্তিগত সুখে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
শাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০ ডিসেম্বর ২০২৫ শুক্র ধনু রাশিতে প্রবেশ করেছে। এরপর ঠিক ১০ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর শুক্র প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। উল্লেখযোগ্য বিষয় হল, এই পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি স্বয়ং শুক্র নিজেই। ফলে নিজের রাশি ও নিজের নক্ষত্র—এই দ্বৈত শক্তির প্রভাবে শুক্র আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় শুক্রের কৃপা পেলে জীবনে সৌভাগ্যের গতি দ্রুত হয়।
এই বিরল শুক্র গোচরের সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তিনটি রাশির উপর।
মেষ রাশি
বছরের শেষদিকে শুক্রের এই বিশেষ গোচর মেষ রাশির জাতকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগও রয়েছে। ব্যক্তিগত জীবনে আনন্দের পরিবেশ তৈরি হবে। এছাড়া ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হওয়ার সম্ভাবনাও প্রবল।
আরও পড়ুন
নতুন বছর ২০২৬-এর প্রথম দিনেই শুভ গ্রহযোগ! ৩ রাশির ভাগ্যে বছরভর জ্যাকপট
তুলা রাশি
তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র হওয়ায় এই গোচরের প্রভাব তুলা রাশির জাতকদের জীবনে বিশেষভাবে শুভ হতে চলেছে। হঠাৎ আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে উপকার পেতে পারেন। দীর্ঘদিনের আর্থিক চাপ ও দুশ্চিন্তা ধীরে ধীরে কাটতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে এবং মানসিক দিক থেকেও স্বস্তি অনুভব করবেন তুলা রাশির জাতকরা।
আরও পড়ুন
২০২৬-এ বৃহস্পতির ঘরে শনি: কোন ৪ রাশির অর্থভাগ্য হবে সবচেয়ে শক্তিশালী?
ধনু রাশি
শুক্র বর্তমানে ধনু রাশিতেই অবস্থান করছে, যা এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সংকেত। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে আসবে এবং অর্থ সঞ্চয়ের সুযোগ বাড়বে। নতুন কাজ বা নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় অনুকূল। কেরিয়ার, প্রেম কিংবা আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বিনিয়োগে লাভের যোগ রয়েছে এবং সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তাও পাকা হতে পারে।
আরও পড়ুন
Vastu: বাস্তুশাস্ত্র মতে এই দিনগুলিতে রুটি বানানো নিষেধ, নইলে ঘরে নামতে পারে আর্থিক সংকট
সব মিলিয়ে, ২০২৫ সালের শেষে শুক্রের এই দ্বৈত গোচর মেষ, তুলা ও ধনু রাশির জাতকদের জীবনে নতুন আশা, সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে।