সম্প্রতি এবার এয়ারপোর্টে দেখা গেল অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। তবে তার এয়ারপোর্টে পৌঁছানোর আগেই পৌঁছে গিয়েছিল তার ভ্রমণ করার বালিশটি! আমরা সকলেই জানি তারকারা কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কী করছেন এই বিষয়গুলি জানার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন পাপারাজ্জিরা।
তাইতো বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে তারকারা এয়ারপোর্টে গেলেও সেখানে হাজির হয়ে যান তাদের ক্যামেরাবন্দী করার জন্য। সম্প্রতি সেরকমটাই হয়েছিল জাহ্নবীর সাথে। এদিন এক পাপারাজ্জির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে বিলাসবহুল গাড়ি থেকে নামলেন তিনি। একেবারে ক্যাজুয়াল পোশাকেই দেখা দিয়েছে তাকে। তার পরনে ছিল সাদা ফুল প্যান্ট, সাদা ক্রপ টপ, হাতে সাদা ব্যাগ। খোলা চুলে চশমা পরে অসাধারণ লাগছিল তাকে দেখতে। পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এরপর ব্যাগ হাতে তিনি এগিয়ে যান এয়ারপোর্টের ভেতরের দিকে। সেখানে একজন কর্মী এসে তার সাথে কথা বলতে বলতে তাকে ভেতরে নিয়ে যান। এই ভিডিওতেই দেখা গিয়েছে আরো একটি ছবি। যেখানে লেখা রয়েছে, ‘জাহ্নবী এয়ারপোর্টে পৌঁছানোর আগেই তার ভ্রমণের বালিশটি পৌঁছে গিয়েছে।’
আসলে তিনি যখনই ফ্লাইটে যান নিজের আরামের স্বার্থে একটি বালিশ সঙ্গে নেন। তারই ছবি দেখা গিয়েছে। আর তার এই ভিডিও দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘উলঝ’। যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন,
*Video: প্রেমিকার টানে এ কোন অবতারে হাজির প্রেমিক! এলাকাবাসী ধরে যা করলো

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.