প্রকৃত প্রেমে পড়লে মানুষ যে কোনো কাজ করতে পারে! ইতিমধ্যেই আমরা এরকম নানান দৃশ্য দেখেছি যেখানে প্রেমিক-প্রেমিকা একে অপরের কাছে পৌঁছনোর জন্য যে কোনো বাধা অতিক্রম করে ফেলে। সম্প্রতি সেরকমই একটি দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা গিয়েছে প্রেমিকার সাথে দেখা করতে তার প্রেমিক লুকিয়ে লুকিয়ে তার এলাকায় উপস্থিত হয়েছেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে সমস্যা তৈরি হয়েছে প্রেমিকের পোশাক ঘিরে। কারণ, কোনো সাধারণ পোশাক নয় বরং বোরখা পরে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি।
যাতে কেউ তাকে না চিনতে পারেন তার জন্যই এই বেশ ধারণ করতে হয়েছিল তাকে। তবে কিছু সময় পর এলাকাবাসীর সন্দেহ হলে সবাই তাকে ঘিরে ধরেন এরপর মুখ খুলে দেখা যায় তিনি কোনো নারী নন বরং নারীর পোশাক পরিহিত অবস্থায় এক পুরুষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলায়।
ওই ব্যক্তির নাম চাঁদ ভুরা। সম্প্রতি তার প্রেমিকার সাথে দেখা করতে বোরখা পরে হাজির হয়েছিলেন তিনি। তবে সকলেই তাকে চিনে ফেলেন। এরপর তার সাথে অন্যদের কথা কাটাকাটি শুরু হয়। অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়েছে।
যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘এই ভালোবাসার কী নাম দেবো?’ ভিডিওটা দেখার পর বিভিন্ন হাস্যকর মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেননরা। কেউ কেউ বলেছেন ভারতবর্ষে বিনোদনের অভাব নেই। আবার একজন লিখেছেন, ‘সে কোনো চুরি করেনি। তারা দু’জনেই সাবালক। তাই এখানে পুলিশের হাতে তুলে দেওয়ার কোনো অর্থই নেই।’
আরও পড়ুন,
*‘রণবীর স্বামী বিবেকানন্দ!’ কঙ্গনা কি অভিনেতার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.