নতুন বছর শুরু হতেই বাংলার স্কুল পড়ুয়া ও সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সম্প্রতি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। সেই তালিকা অনুযায়ী জানুয়ারি মাসে একাধিক লম্বা ছুটির সুযোগ মিলতে চলেছে রাজ্যের স্কুল, কলেজ এবং সরকারি অফিসে। চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে টানা ছুটির পর্ব, যা নিঃসন্দেহে ভ্রমণপ্রেমী ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে ইচ্ছুক মানুষদের জন্য দারুণ সুযোগ।
রাজ্য সরকারের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১০ জানুয়ারি শনিবার ও ১১ জানুয়ারি রবিবার তো সাপ্তাহিক ছুটি হিসেবেই থাকছে। এর পর ১২ জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি। ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি। অর্থাৎ, মাঝখানের মঙ্গলবার (১৩ জানুয়ারি) যদি একদিন ছুটি নেওয়া যায়, তাহলে টানা পাঁচ দিনের লম্বা বিরতি উপভোগ করতে পারবেন সরকারি কর্মী ও স্কুল পড়ুয়ারা।
এই ছুটির রেশ কাটতে না কাটতেই জানুয়ারির শেষ দিকেও অপেক্ষা করছে আর এক দফা লম্বা ছুটি। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো উপলক্ষে ছুটি। তার পরের দিন ২৪ জানুয়ারি শনিবার এবং ২৫ জানুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি। সবশেষে ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবস। ফলে এখানে টানা চার দিনের ছুটির সুযোগ মিলছে।
এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের স্কুল-কলেজ পড়ুয়া ও সরকারি কর্মীরা। অনেকেই ইতিমধ্যেই পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। বছরের শুরুতেই এমন লম্বা ছুটির সুযোগ পাওয়ায় জানুয়ারি মাস যে আরও আনন্দময় হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.