পুজোর আর বেশি দিন নেই সামনেই পূজো। পুজোর শপিং মোটামুটি সবারই কমপ্লিট। সবারই একটা আলাদা উত্তেজনা রয়েছে। মেয়েরা পুজোতে শাড়ি পরে ঘুরতে বেশ পছন্দ করেন। এছাড়াও মেয়েরা শাড়িকে একটু বেশি ভালোবাসে। শাড়িতে মেয়েদেরকে সবথেকে সুন্দর দেখতে লাগে। সারাদিন ধরে প্যান্ডেল হপিং বন্ধুদের সাথে ঘোরাঘুরি আড্ডা দেওয়া।
এবং অনেক মেয়েরা গরমের কারণে শাড়ি পড়তে বিরক্তি বোধ করেন। কিন্তু এর মধ্যে রয়েছে জামদানি শাড়ি যা পরলে আপনি খুব আরামদায়ক ভাবেই সারাদিন প্যান্ডেল হপিং করতে পারবেন ঘুরতে পারবেন।
যদি রাতের বেলা আপনি প্যান্ডেল হপিংয়ে যান তাহলে পড়তে পারেন ডিপ জামদানি। এবং যদি আপনি দিনের বেলায় শাড়ি পড়ে বের হতে চান তাহলে আপনি হালকা রঙের মধ্যে জামদানি শাড়ি পড়তে পারেন। আর সাথে আপনি নিতে পারেন হালকা জুয়েলারি সোনার বা অক্সিডাইসের যেকোন জুয়েলারি ক্যারি করতে পারেন। সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে একটি মেকআপ এবং মাথায় জুঁই ফুল দিয়ে সুন্দর খোঁপা। তাহলেই আপনার সুন্দর পুজোর জন্য লুক কমপ্লিট হয়ে যাবে এবং একটি খুব সুন্দর সফট লুক তৈরি হবে।
গরমের জন্য ভালো হবে আরেক ধরনের শাড়ি তা হল মলমল শাড়ি। আপনি মলমল শাড়ি পড়ে থাকলে মনেই হবে না আপনি কোন শাড়ি পড়ে আছেন এতটাই হালকা। গরমকালে মলমল শাড়ি র থেকে আরামদায়ক আর কোন শাড়ি হয় না। একি মলমল শাড়ি পড়ুন তার সাথে হালকা জুয়েলারি অক্সিডাইসের পারফেক্ট একটি লুক আসবে।
যারা ভাবছেন পুজোতে গরমের জন্য শাড়ি ক্যারি করতে পারবেন না তাদের জন্য রইল জামদানি এবং মলমল শাড়ি। এই শাড়িগুলো পড়ে আপনারা খুব সহজেই সারাদিন ধরে ফুরফুরে মেজাজ নিয়ে কোন বিরক্ত ছাড়া প্যান্ডেল হপিং বন্ধুদের সাথে আড্ডা খাওয়া দাওয়া সবই করতে পারবেন।
আরও পড়ুন,
*মাতৃত্ব সুন্দর! এই বিশেষ সময়টিকে ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.