শীতকালে সংক্রমণ রুখতে ডায়েটে রাখুন তিল: সাদা না কালো, কোনটি বেশি উপকারী?

উত্তর হোক বা দক্ষিণ— শীত এলেই ভারতের নানা প্রান্তে তিল খাওয়ার রীতি চোখে পড়ে। কোথাও তিলের নাড়ু, কোথাও বরফি, আবার অনেক বাড়িতে নিত্য রান্নাতেও তিলের ব্যবহার বেড়ে যায়। শীতকালে খাবারে তিল যোগ করলে শুধু স্বাদই বাড়ে না, শরীরও পায় প্রয়োজনীয় পুষ্টি। বিশেষ করে এই সময়ে যখন ভাইরাসজনিত সংক্রমণ বাড়ে, তখন তিল হতে পারে ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ।

তিলে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় মজবুত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতের মরসুমে নিয়মিত তিল খেলে শরীরের ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায়। তিলের আর একটি বড় গুণ হল এতে থাকা ফাইবার। ফাইবার বিপাকহার বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে ডায়াবিটিস প্রতিরোধে তিল অত্যন্ত উপকারী। শীতে ডায়াবেটিকদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, তাই তাঁদের খাদ্যতালিকায় তিল থাকা বিশেষ জরুরি।

ত্বকের যত্নেও তিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, জেল্লা কমে যাওয়া খুবই সাধারণ সমস্যা। তিল বা তিলের তেল ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। পাশাপাশি তিলে থাকা বিশেষ যৌগ কোলেস্টেরল কমাতে সহায়ক। শীতকালে হৃদ্‌রোগের ঝুঁকি এমনিতেই বেড়ে যায়, তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে তিল অত্যন্ত কার্যকর।

এখন প্রশ্ন হল— সাদা তিল না কালো তিল, কোনটি বেশি স্বাস্থ্যকর?
রঙের পার্থক্যের পাশাপাশি স্বাদ ও পুষ্টিগুণেও এই দুই ধরনের তিল আলাদা। সাদা তিলের স্বাদ তুলনামূলক ভাবে ভালো এবং বাদামের মতো। অন্যদিকে কালো তিলের স্বাদ খানিকটা তেতো। তবে পুষ্টিগুণের বিচারে কালো তিল অনেকটাই এগিয়ে। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মাত্রা সাদা তিলের তুলনায় বেশি থাকে। কালো তিল সহজপাচ্য এবং সুগারের রোগীদের জন্যও বেশি উপকারী বলে মনে করা হয়।

যাঁরা কালো তিলের স্বাদ পছন্দ করেন না, তাঁরা তা গুঁড়ো করে রাখতে পারেন। তরকারি, পরোটা বা অন্য খাবারের সঙ্গে মিশিয়ে খেলে স্বাদে তেমন তফাত আসে না, অথচ শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি। সব মিলিয়ে বলা যায়, শীতকালে সুস্থ থাকতে সাদা ও কালো— দু’ধরনের তিলই ডায়েটে রাখা উপকারী, তবে পুষ্টিগুণের দিক থেকে কালো তিলের গুরুত্ব একটু বেশি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক